আচমকা অসুস্থ রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। শুক্রবার রাতে আচমকা বুকে ব্যথা হওয়ায় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘদিন ধরেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে যোগ দেন সক্রিয় রাজনীতিতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়েন। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি। সর্বসম্মতিক্রমে তাঁকেই বিধানসভার স্পিকার হিসাবে বেছে নেওয়া হয়।
আরও পড়ুন:
শুক্রবার গান্ধীজয়ন্তী এবং লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন কর্মসূচিতে যোগ দেন রথীন্দ্র। এছাড়াও একাধিক কর্মসূচি ছিল তাঁর। অনুষ্ঠানের পর রাতে বাড়ি ফেরেন। আচমকা বুকে ব্যথা অনুভব হয় তাঁর। তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করা হয়েছে। দ্রুত শুরু হয়েছে চিকিৎসা। নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রথীন্দ্র।
রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘদিন ধরেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে যোগ দেন সক্রিয় রাজনীতিতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়েন। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি। তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি। সর্বসম্মতিক্রমে তাঁকেই বিধানসভার স্পিকার হিসাবে বেছে নেওয়া হয়।অসুস্থতায় স্বাভাবিকভাবেই চিন্তিত অনুগামীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি
-
তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
-
কাগজেই ‘মৃন্ময়ী’! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
-
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় অশান্তি