বর্ধমান স্টেশন

বর্ধমান স্টেশনের বিপর্যয় থেকে শিক্ষা, জরাজীর্ণ ওভারব্রিজ দ্রুত ভেঙে ফেলার ভাবনা রেলের

ওভারব্রিজ যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কায় যাত্রীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২০, ১৯:৩৫

options
link
বর্ধমান স্টেশনের বিপর্যয় থেকে শিক্ষা, জরাজীর্ণ ওভারব্রিজ দ্রুত ভেঙে ফেলার ভাবনা রেলের

সৌরভ মাজি, বর্ধমান: বর্ধমান স্টেশনের ১ নম্বর থেকে ৮ নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে গিয়েছে ওভারব্রিজ। পুরনো ওভারব্রিজও বিপজ্জনক হয়ে রয়েছে। মাঝে মাঝে উপর থেকে চাঙর খসে পড়া নতুন কোনও বিষয় নয়। সম্প্রতি উপর থেকে চাঙর খসে পড়ায় রাতের দিকে ট্রেন চলাচলও সাময়িক ব্যাহত হয়েছিল। ফের ওই ওভারব্রিজ থেকে দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। বর্ধমান স্টেশন ভবনের মতো প্রাচীন না হলেও ওই ওভারব্রিজের বয়সও আটদশক পার করেছে। শনিবার রাতে বর্ধমান স্টেশনের ভবনের একাংশ ভেঙে পড়ার পর যাত্রীদের অনেকেই ওই ওভারব্রিজ নিয়েও আতঙ্কে রয়েছেন। সেটিও ভেঙে পড়ে বড় বিপদের আশঙ্কা করছেন যাত্রীরা।

Advertisement

বর্ধমান স্টেশনে দুর্ঘটনার পর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা, হাওড়ার ডিআরএম ঈশাক খান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানেও তাঁদের পুরনো রেল ওভারব্রিজের বেহাল দশা ও ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। জেনারেল ম্যানেজার এই বিষয়ে ডিআরএমকে উত্তর দিতে বলেন।

Advertisement

Burdwan

Advertisement

ঈশাক খান বলেন, “বর্ধমানে নতুন রেল ওভারব্রিজ চালু করে দেওয়া হয়েছে। রেলের সিদ্ধান্ত হয়েছে পুরনো রেল ওভারব্রিজ ভেঙে ফেলা হবে। পুরনো রেল ওভারব্রিজে ভারী যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। টোটো, বাইক, সাইকেল জাতীয় যানচলাচল করছে মাত্র। নতুন ওভারব্রিজ নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) ও জেলা প্রশাসন বসে সিদ্ধান্ত নেবে কবে, কীভাবে সেটি ভাঙা হবে। রেল আগেই জানিয়ে দিয়েছে সেটি ভাঙার বিষয়ে।”

Burdwan-Overbridge

[আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, বাঁকুড়ার জঙ্গলে ঘোরাফেরা করছে বাঘই]

শনিবার রাতে বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

Burdwan Station

জখম হয়েছেন আরও একজন। প্রাচীন ভবনটি রক্ষণাবেক্ষণের অভাবেই যে ভেঙে পড়েছে সেই অভিযোগ উঠেছে।

Hopna-Tudu

এদিকে, পুরনো ওভারব্রিজটিরও অবস্থাও ভাল নয়। শনিবারের দুর্ঘটনার পর সেটি নিয়েও যাত্রীদের মধ্যে আতঙ্ক বেড়েছে। নিত্যযাত্রী অভিষেক বিশ্বাস বলেন, “ভবনটা যেভাবে ভেঙে পড়েছে তাতে পুরনো ওভারব্রিজ নিয়ে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। যানচলাচল বন্ধ করা হলেও ভেঙে পড়বে না তার তো কোনও নিশ্চয়তা নেই। ভেঙে পড়লে বড় বিপদ ঘটবে।” লোকাল ট্রেন ছাড়াও রাজধানী, শতাব্দী-সহ বহু দূরপাল্লার ট্রেন চলাচল করে বর্ধমান স্টেশন দিয়ে। এই দুর্ঘটনার পর রেল ওই ওভারব্রিজটিও দ্রুত ভেঙে ফেলার দাবি জানাচ্ছেন অনেকেই।

Burdwan-Overbridge

ছবি: মুকুলেসুর রহমান 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.