জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে ফের বাধা পেলেন আরও এক বিজেপির জনপ্রতিনিধি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসুর পর এবার পুলিশের বাধার মুখে বাগদার বিজেপি বিধায়ক দুলাল বর।
দুলাল বরের দাবি, আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দাদের পাশে দাঁড়াতে ত্রিপল নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় দুলাল বরকে বাধা দেওয়া হয়। গোবরডাঙা থানার পুলিশ মছলন্দপুরে তাঁকে আটকায়। এরপর মছলন্দপুর পুলিশ ফাঁড়িতে তাঁকে নিয়ে যাওয়া হয়। বিধায়ককে থানায় দীর্ঘক্ষণ বসিয়েও রাখা হয় বলেও অভিযোগ।
[আরও পড়ুন: স্কুলের ফি মকুবের দাবিতে প্রতিবাদ, মহেশতলায় পথ অবরোধ অভিভাবকদের]
যদিও পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে করে ত্রিপল নিয়ে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক সেই গাড়ির উপযুক্ত কাগজপত্র বা চালান দেখাতে পারেননি বিধায়ক। এমনকী ত্রিপল নিয়ে যাওয়ার উপযুক্ত চালানও দেখাতে পারেননি বলেই অভিযোগ। রাজ্য বিজেপির এসিএসটি, ওবিসি সেলের সভাপতি দুলাল বর বলেন, “বাগদার মানুষদের জন্য কয়েকটি ত্রিপল জোগাড় করেছিলাম। সেগুলো নিয়ে নিল পুলিশ।”
[আরও পড়ুন: অশান্তির জেরে স্ত্রীকে খুন, ৩ বছরের মেয়েকে ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মঘাতী যুবক]
সর্বশেষ খবর
-
ক্যারাটের রেফারি প্রতিযোগিতায় সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল কোন্নগরের তারকের!
-
নবজাতকদের সব নথি এবার এক ছাদের তলায়! মালবাজারে শুরু ‘প্রজেক্ট পরিচয়’
-
‘প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাব তবে জন্মদিনটা…’, মহানায়কের ‘জন্মশতবর্ষ উদযাপন’-এ ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
আসানসোলের হাজরাবাড়িতে জীবন্ত উইঢিবিই দশভুজা! দুই শতাব্দী ধরে চলছে পুজো
-
বলির রক্ত নালা বেয়ে মিশত কাঁসাই নদীতে! সাম্প্রদায়িক সম্প্রীতির দুর্গাপুজোয় অনন্য পাথরা