Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Konnagar

ক্যারাটের রেফারি প্রতিযোগিতায় সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল কোন্নগরের তারকের!

প্রতিযোগী হিসেবে অতীতে একাধিক সাফল্য মিলেছে। আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা জিতেছে মিলেছে সম্মানও।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৮:১৪

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৮:১৪

options
link
ক্যারাটের রেফারি প্রতিযোগিতায় সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল কোন্নগরের তারকের! zoom
আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল কোন্নগরের তারকের! ছবি-সংগৃহীত
Advertisement

প্রতিযোগী হিসেবে অতীতে একাধিক সাফল্য মিলেছে। আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা জিতে মিলেছে সম্মানও। এবার রেফারির পরীক্ষাতেও ক্যারাটের আন্তর্জাতিক মঞ্চে ফের বাংলার মুখ উজ্জ্বল করলেন হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা শিহান তারকনাথ সর্দার। জর্ডনের আম্মানে গত ৪ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া ক্যারাটে ফেডারেশনের রেফারি পরীক্ষা হয়েছিল। সেখানেই তিনি সর্বোচ্চ ‘এ’ গ্রেড অর্জন করে নজির গড়েছেন।

দীর্ঘদিন থেকেই ক্যারাটের সঙ্গে যুক্ত হুগলির কোন্নগরের বাসিন্দা শিহান তারকনাথ সর্দার। প্রতিযোগী হিসেবে দেশের হয়ে একাধিক প্রতিযোগিতা জিতেছেন তিনি। জাপান-সহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিমধ্যেই একাধিক পদকও অর্জন করেছেন। পরবর্তীকালে রেফারি হিসেবেও তিনি দক্ষতার ছাপ রেখেছেন। শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের ক্যারাটে মহলেও রেফরি হিসেবে পরিচিতি রয়েছে তারকনাথ সর্দারের। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার আন্তর্জাতিক ক্ষেত্রে রেফারি পরীক্ষায় সর্বোচ্চ ‘এ’ গ্রেড অর্জন করে নজির গড়লেন তারকনাথ। জর্ডনের আম্মানে গত ৪ থেকে ৭ সেপ্টেম্বর এই পরীক্ষা আয়োজিত হয়েছিল। সেখানেই তিনি সাফল্য পেয়েছেন।

এবার আন্তর্জাতিক ক্ষেত্রে রেফারি পরীক্ষায় সর্বোচ্চ ‘এ’ গ্রেড অর্জন করে নজির গড়লেন তারকনাথ। জর্ডনের আম্মানে গত ৪ থেকে ৭ সেপ্টেম্বর এই পরীক্ষা আয়োজিত হয়েছিল। সেখানেই তিনি সাফল্য পেয়েছেন। অতীতে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফরি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ঘরের ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি কোন্নগর তথা হুগলির ক্রীড়ামহল। সাফল্য প্রসঙ্গে শিহান তারকনাথ সর্দার বলেন, “এই যোগ্যতা অর্জন করে বাঙালি হিসেবে সত্যিই খুব আনন্দ হচ্ছে। সাফল্যের জন্য আমার ছাত্রছাত্রী এবং সমস্ত অভিভাবকের কাছে কৃতজ্ঞ।”

কোন্নগরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন তারক। ছোট থেকেই কঠোর সাধনা করেছেন তিনি। ছোট ছোট প্রতিযোগিতায় সাফল্যের মধ্যে দিয়েই তারক বৃহত্তর আঙ্গিকে পরিচিত হন। সেখানেও সাফল্য অর্জন করেন তিনি। আগামী দিনে তাঁর হাত ধরে আরও বহু ছেলেমেয়ে ক্যারাটের জগতে এগিয়ে আসবে। এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। তারক আরও বলেন, “ক্যারাটেতে এখন ছেলে, মেয়ে উভয়ের মধ্যেই অনেক উৎসাহ দেখা যাচ্ছে। বর্তমানে ক্যারাটেতে ভালো করলে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ তৈরি হচ্ছে। এমনকী কেন্দ্রীয় সরকারের চাকরিতেও খেলাধুলার মাধ্যমে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।” তাঁর কথায়, “সবচেয়ে বড় বিষয় হল আত্মরক্ষা এবং আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে ক্যারাটের কোনও বিকল্প নেই। আরও বেশি সংখ্যক ছেলেমেয়ে ক্যারাটেতে এগিয়ে আসুক। এটাই চাই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.