Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Milan Pradhan

‘ভোটে লড়তে দিন’, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

এদিন মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৬, ১৪:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৬, ১৪:২৮

options
link
‘ভোটে লড়তে দিন’, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান zoom
(বাঁদিকে) মিলন প্রধান এবং (ডানদিকে) সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
Advertisement

রাত পোহালেই ‘হেভিওয়েট’ নন্দীগ্রামে নির্বাচন। তার আগে সুপ্রিম কোর্টেও বহাল থাকল কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের স্বস্তি। এর আগে তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আজ, সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতির স্পষ্ট নির্দেশ, আপাতত নির্বাচনে অংশ নেবেন মিলন প্রধান। তবে ভোট যাতে শান্তিপূর্ণ হয়, তা নজরে রাখতে হবে। নির্বাচনের পর ফের এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

অন্যদিকে এদিন ‘সুপ্রিম’ রায়কে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ”আমাদের প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বাতিলের যে অপচেষ্টা করেছিল, আজ মহামান্য সুপ্রিম কোর্টে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এই রায়কে আমরা স্বাগত জানাই।”

এদিন মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি বলেন, মিলনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এমনকী খুন, বোমা ছোড়ার মতো অভিযোগও রয়েছে। ফলে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজের আবেদন জানান তুষার মেহতা। যদিও তা সম্পূর্ণ অস্বীকার করেন মিলনের আইনজীবী। তবে এদিন দীর্ঘ সওয়াল-জবাবে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতির মন্তব্য, ”২০০৭ সালের ঘটনা এটি। জমি সংক্রান্ত বিবাদ। ৬৬ জনের বিরুদ্ধে একসঙ্গে অভিযোগ হয়েছিল।” কিন্তু এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও কেন পুলিশ এতদিন ব্যবস্থা নেয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিৎ বলে কড়া পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে এদিন ‘সুপ্রিম’ রায়কে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ”আমাদের প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বাতিলের যে অপচেষ্টা করেছিল, আজ মহামান্য সুপ্রিম কোর্টে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এই রায়কে আমরা স্বাগত জানাই।” তাঁর কথায়, সুপ্রিম কোর্ট মিলন প্রধানকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে। এটি গণতন্ত্রের জয়, এটি সমগ্র নন্দীগ্রামবাসীর জয়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য সরকারকেও আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ”রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছিল যেভাবেই হোক, আজ মিলনের অন্তর্বর্তী জামিন বাতিল করিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করানোর। কিন্তু সেই চক্রান্ত নস্যাৎ হয়ে গিয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.