স্টাফ রিপোর্টার: মহেশতলা বিধানসভার উপনির্বাচনে সেখানকার পুরসভার চেয়ারম্যান দুলাল দাসকে দলীয় প্রার্থী ঘোষণা করল তৃণমূল। দুলালবাবু এই এলাকার প্রয়াত বিধায়ক কস্তুরী দাসের স্বামী। মাস খানেক আগেই কস্তুরীদেবী প্রয়াত হন। তারপর শুক্রবার দলের পক্ষ থেকে সেখানকার উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে মহেশতলা বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস।”
[৪০ বছরের বন্ধুত্বে দাঁড়ি, ভোটের গেরোয় বন্দুকের খরিদ্দার খুঁজছেন অশীতিপর বৃদ্ধ]
উল্লেখ্য, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নিকটাত্মীয় দুলাল দাস। সম্পর্কে মেয়রের শ্বশুরমশাই তিনি। তবে আপাতত মেয়ে ও জামাইয়ের মধ্যে চলা লড়াইয়ে কিছুটা চিড় ধরেছে সম্পর্কে বলেই মনে করা হচ্ছে। স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে শিরোনাম দখল করেছে মেয়র-পত্নী রত্না চট্টোপাধ্যায়। পালটা তোপ দাগতে ছাড়েননি মেয়রও। অন্দরের খবর, কলহের কারণ নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই জটিলতায় দলের মধ্যেও চাপে রয়েছেন শোভন।
অন্যদিকে, রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রজয়ন্তী পালন করার নির্দেশ দিয়ে জেলা সভাপতিদের চিঠি পাঠাল তৃণমূল কংগ্রেস। জানানো হয়েছে, দলীয় এই কর্মসূচিতে নাগরিকদের অংশগ্রহণের উপর জোর দেওয়া হবে। মহাসচিব জানিয়েছেন, “পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সকলেই ব্যস্ত। কিন্তু তৃণমূল যেভাবে প্রতি বছর রবীন্দ্রজয়ন্তী পালন করে এ বছরও তার ব্যতিক্রম হবে না। নাগরিকদের নিয়ে রাজ্য জুড়ে আমরা শ্রদ্ধার সঙ্গে এই কমর্সূচি পালন করব।”
[ভোটে দাঁড়িয়েছেন ঠিক, কিন্তু নিজের ফেলে আসা দায়িত্ব ভোলেননি কৃষিকর্তা]
সর্বশেষ খবর
-
কোচ-প্লেয়ারদের পর ‘নয়নমণি’র উপর কোপ! দায় এড়াতে দোষারোপ পাক ক্রিকেট কর্তা নকভির
-
গঙ্গার ভাঙন-বন্যায় বিপর্যস্ত মালদহ, রিপোর্ট তলব নবান্নের
-
পুজোর রাতে অভিনব ড্রোন শো, কলকাতার আকাশজুড়ে বাংলার সংস্কৃতি ফুটিয়ে তুলবে নবান্ন
-
তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল পূর্ত কর্মাধ্যক্ষ, বাড়িতে মিলল অস্ত্রভাণ্ডার!
-
ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত! রাজ্যকে শাহের মন্ত্রকের নির্দেশের পর সোশাল মিডিয়ায় কী দাবি কুণালের?