বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রের হস্তক্ষেপ দাবি করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। বালুরঘাটের এক মহিলার দায়ের করা অভিযোগের বিষয়টি ফের খতিয়ে দেখার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরই সোশাল মিডিয়ায় একটি পোস্টে চাঞ্চল্যকর দাবি করেন কুণাল ঘোষ।ওই পোস্টে বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়ে কুণাল লেখেন, ওই মহিলার অভিযোগের সমস্ত তথ্য, নথি যাচাইয়ের জন্য তিনি নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে মামলাটি পুনরায় তদন্ত করে রাজ্য সরকারকে তা জানাতে নির্দেশ দিয়েছেস্ব রাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুন:
বেলেঘাটার বিধায়কের দাবি, শুক্রবারই এই চিঠির কপি তাঁর হাতে এসেছে। মুখ্যসচিবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করবেন বলেও হুঁশিয়ারি দেন কুণাল। তিনি পোস্টে আরও লেখেন, ‘মহিলার কী হল, মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ কী, এখন এসব দেখতে হবে। আশা করি রাজ্য সরকার চাটনকে আড়াল করতে যাবে না। গোটা প্রক্রিয়া নজরে থাকবে। যে অফিসার আড়াল করতে যাবেন, যথাযথ পদক্ষেপ নেব। আমি আরও লিখেছি, যারা মমতা ব্যানার্জির সঙ্গে দূরত্ব তৈরি করছে, তাদের বিরুদ্ধে সব তদন্ত বন্ধ হচ্ছে, এই ধারণাটা খুব খারাপভাবে ছড়াচ্ছে।’ পাশাপাশি, এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর চিঠির গুরুত্ব বিচার করে মুখ্যসচিবকে নির্দেশ পাঠানোয় এই ইস্যুতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। শুধু তাই নয়, সমস্ত চাপ থেকে বাঁচতে ঋতব্রত দিল্লির নেতাদের দরবারে যাবে বলেও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ।
সর্বশেষ খবর
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’
-
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তা! বোলপুরে গ্রেপ্তার বিজেপি যুবনেতা, বহিষ্কার করল দল
-
‘বিগ বস বাংলা’র ‘কলতলার ঝগড়া’য় তিতিবিরক্ত সুদীপা, ‘ক্যাপ্টেন’ ভরতের কাশ্মীর যোগ নিয়েও খোঁচা!
-
কোচ-প্লেয়ারদের পর ‘নয়নমণি’র উপর কোপ! দায় এড়াতে দোষারোপ পাক ক্রিকেট কর্তা নকভির
-
গঙ্গার ভাঙন-বন্যায় বিপর্যস্ত মালদহ, রিপোর্ট তলব নবান্নের