Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে ‘চাপ’ দমকলের, মাঝরাতেই বিদেশ পাড়ি অভিষেকের

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩ সপ্তাহের জন্য আমেরিকা গিয়েছেন তৃণমূল সাংসদ।

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৯:৪৯

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৯:৪৯

options
link
ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে ‘চাপ’ দমকলের, মাঝরাতেই বিদেশ পাড়ি অভিষেকের zoom
Advertisement

সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পেয়ে অবশেষে চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মধ‌্যরাতে তিনি দিল্লি থেকে রওনা দেন বলে জানা গিয়েছে। চোখের চিকিৎসার জন্য শীর্ষ আদালতের দেওয়া শর্ত মেনে তিন সপ্তাহ পরে অভিষেকের দেশে ফেরার কথা। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ মেনে কোথায়, কবে যাচ্ছেন, কবে ফিরছেন, ফ্লাইট সংক্রান্ত তথ্য, বিদেশে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন – সব তথ্য তিনি তদন্তকারী এজেন্সিকে জানিয়েছেন বলে খবর। তবে এই যাবতীয় তথ্য তদন্তকারী এজেন্সি গোপন রাখবে বলে নির্দেশ রয়েছে শীর্ষ আদালতের।

চোখের চিকিৎসার জন‌্য আমেরিকায় যাওয়ার অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাই কোর্ট অনুমতি না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর দেশের সর্বোচ্চ আদালত একাধিক শর্ত আরোপ করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে বিদেশযাত্রার অনুমতি দেয়। কিন্তু তারপরও বিপত্তি। অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় বিদেশযাত্রায় জটিলতা তৈরি হয়েছিল।

জানা গিয়েছে, বুধবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ বিমানে প্রথমে দিল্লি যান। পরে সেখান থেকেই বৃহস্পতিবার রাতে বিদেশ রওনা হয়েছেন বলে অভিষেকের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। অন‌্যদিকে, তিনি বিদেশ পাড়ি দেওয়ার ঠিক পরদিনই কলকাতায় তাঁর ৯ নম্বর, ক‌্যামাক স্ট্রিটের পার্টি অফিস থেকে বিল বোর্ড খোলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার শুনানি হওয়ার সম্ভাবনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চোখের চিকিৎসার জন‌্য আমেরিকায় যাওয়ার অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাই কোর্ট অনুমতি না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর দেশের সর্বোচ্চ আদালত একাধিক শর্ত আরোপ করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে বিদেশযাত্রার অনুমতি দেয়। কিন্তু তারপরও বিপত্তি। অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় বিদেশযাত্রায় জটিলতা তৈরি হয়েছিল। অবশ‌্য পরে হাই কোর্টের হস্তক্ষেপে সেই ‘বাধা’ কাটিয়ে বৃহস্পতিবার মধ‌্যরাতে বিদেশে গেলেন অভিষেক। ৩ সপ্তাহ পর তাঁর ফেরার কথা।

উল্লেখ্য, ২০১৬ সালে ডানকুনি এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সিঙ্গাপুরে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানো হয়। পরে আমেরিকায় গিয়েও চিকিৎসা হয়। সেই থেকে প্রতি বছর একবার করে আমেরিকা যেতে হয় ডায়মন্ড হারবারের সাংসদকে। এবারও রুটিনমাফিক বিদেশে চিকিৎসার জন্য গেলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.