Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Salman Khan Tukaram Mundhe

‘হাইজিনে নজর দাও, নইলে তুকারামকে পাঠাব’, মুম্বইয়ের ক্যাফেকে ‘ধমক’ সলমনের, তুলকালাম কাণ্ড!

'সিংহম' তুকারামের ভয়ে কাঁপছে মায়ানগরী! যাঁর ব়্যাডারে গুটখার বিজ্ঞাপনী দূত শাহরুখ-অজয়। এবার সেই তুকারামের নাম নিয়েই 'দাদাগিরি' ভাইজানের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৭:২৯

options
link
‘হাইজিনে নজর দাও, নইলে তুকারামকে পাঠাব’, মুম্বইয়ের ক্যাফেকে ‘ধমক’ সলমনের, তুলকালাম কাণ্ড! zoom
'হাইজিনে নজর দাও...', মুম্বইয়ের ক্যাফেকে হুঁশিয়ারি সলমন খানের
Advertisement

বাইরে জমকালো জাঁকজমক, ঝাঁ-চকচকে পরিবেশ। থরে থরে সাজানো লোভনীয় সব খাবার। কিন্তু যে হেঁশেল থেকে রকমারি পদ তৈরি হয়ে পাতে আসছে, সেখানকার অবস্থা দেখলে গা গুলিয়ে উঠবে! থিকথিক করছে মাছি, কিলবিল করছে জ্যান্ত আরশোলা, উপচে পড়া নোংরায় ভেসে যাচ্ছে চারপাশ। এহেন চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে মহারাষ্ট্রের একাধিক নামজাদা রেস্তরাঁ, ফুড জয়েন্ট এবং ক্লাবের ফুড লাইসেন্সে কোপ বসিয়েছেন এফডিএ কমিশনার তুকারাম মুন্ডে। বর্তমানে যে ‘সিংহম’ অফিসারের দাপটে ভীত সন্ত্রস্ত মায়ানগরী! এবার সেই তুকারামের নাম নিয়েই মুম্বইয়ের ক্যাফেতে ‘দাদাগিরি’ সলমন খানের।

‘বেশি দাম বাড়িও না। খাবারের মান বজায় রেখো। হাইজিনে নজর দিও নইলে কিন্তু আমি…’ 

সলমনের হুঁশিয়ারি, ‘পরিচ্ছন্নতায় নজর দাও, নইলে তুকারামকে পাঠাব…!’ ঠিক কী ঘটেছে? ভাইজানের এহেন সতর্কবাণীর বিষয়টি রীতিমতো চর্চায়। সম্প্রতি ইনস্টা স্টোরিতে ওই ক্যাফেকে পরিচ্ছন্নতা বজায় রাখার নিদান দেন সলমন। খাবারের মানের সঙ্গে যেন কোনওরকম আপস না করা হয়, তার পরামর্শও দেন তিনি। এক কাপ কফির আবদার করে সলমন লেখেন, ‘বেশি দাম বাড়িও না। খাবারের মান বজায় রেখো। হাইজিনে নজর দিও নইলে কিন্তু আমি ওঁকে পাঠিয়ে দেব।’ যদিও সলমন তাঁর পোস্টে তুকারামের নামের পরিবর্তে ‘ওঁকে’ লিখেছেন, তবে এহেন পোস্ট দেখে বুঝতে বাকি নেই যে তিনি তুকারাম মুন্ডের কথাই বলতে চেয়েছেন। কারণ এই মুহূর্তে মহারাষ্ট্রের ‘স্বাস্থ্য’ ফেরাতে রীতিমতো আদাজল খেয়ে নেমেছেন তুকারাম মুন্ডে। কখনও ‘ভেজাল’ পনিরের উপর নিষেধাজ্ঞা বসাচ্ছেন, কখনও কেড়ে নিচ্ছেন ডমিনোজ-পিৎজ্জা হাটের মতো খ্যাতনামা কোম্পানির ফ্র্যাঞ্চাইজির লাইসেন্স। সম্প্রতি আবার মহাপ্রসাদ বিতরণের বড় ভাণ্ডারগুলির ক্ষেত্রেও লাইসেন্স বাধ্যমূলক করেছন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) আধিকারিক তুকারাম। সেই প্রেক্ষিতেই সম্প্রতি মুম্বইয়ের ওই ক্যাফেকে সতর্ক করেন ভাইজান! কিন্তু আচমকাই কেন ওই ক্যাফের উদ্দেশে হুঁশিয়ারি বলিউড সুপারস্টারের?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Fire Breaks Out At Salman Khan's Gym In Delhi's Greater Kailash
মুম্বইয়ের ক্যাফেতে হুঁশিয়ারি সলমনের! 

খবর, ওই ক্যাফেটি সলমনেরই এক বান্ধবীর। তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েই এমন রসিকতা করেছেন ভাইজান। পোস্টের একেবারে শেষপাতে জুড়ে দিয়েছেন, ‘ইটস ডান সিস’। ঠিক যে কায়দায় সম্প্রতি সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আর্জি জানিয়েছিলেন- ‘ইটস ডান ব্রো…’ লিখে। আর সলমন খানের এহেন রসিক পোস্টই বর্তমানে নেটভুবনের চর্চায়। কারও মতে, ‘শুভেচ্ছাবার্তায় বন্ধুকে সতর্ক করার পাশাপাশি তিনি যে আমজনতার স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন, সেটাই ধরা পড়ল পোস্টে।’ কেউ বা বললেন, ‘ভাইজান এমনই, কাছের মানুষদের সঙ্গে রসিকতা করতে তাঁর জুড়ি মেলা ভার।’ এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটপাড়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.