টিনসেল টাউনে কানাঘুষো, ধর্মা প্রোডাকশনের সময়টা নাকি মোটেই ভালো যাচ্ছে না! একে মন্দা বাজার। উপরন্তু একের পর এক ছবিতে তারকাদের গগনচুম্বী পারিশ্রমিক আর বক্স অফিসে ভাঁটার জেরে বড়সড় লোকসানের মধ্য দিয়ে যাচ্ছেন প্রযোজক করণ জোহর। বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকতে মাস খানেক আগে প্রযোজনা সংস্থার অর্ধেক মালিকানা হস্তান্তর করেছেন আদর পুনাওয়ালার কাছে। এবার খবর, ফ্লপের ফাঁড়া কাটাতে দারুণ স্ট্র্যাটেজি খাটিয়েছেন করণ জোহর। বলিমহলে ফিসফাস, প্রযোজক-পরিচালক এবার রাধাকৃষ্ণের প্রেমের আধারে মেগাবাজেট ছবি তৈরি করতে চলেছেন। জন্মাষ্টমীর দিনই প্রকাশ্যে এল করণের নতুন সিনেমার খবর।
‘ধর্মা প্রোডাকশনস’ প্রযোজিত এই সিনেমার পরিচালনা ও চিত্রনাট্য সাজানোর দায়িত্বে রয়েছেন শচীন রবি। যিনি এর আগে ‘অবনে শ্রীমন্নারায়ণ’-এর মতো সাড়া ফেলে দেওয়া কন্নড় সিনেমার পরিচালনা করেছেন।
আরও পড়ুন:
ফ্যামিলি ড্রামা কিংবা রোম্যান্টিক সিনেমায় করণ জোহর যে সিদ্ধহস্ত, তাঁর এযাবৎকালের ফিল্মি গ্রাফই তাঁর প্রমাণ। তবে এবার পৌরাণিক কাহিনি নিয়ে প্রেমের ছবি তৈরি করবেন পরিচালক-প্রযোজক। যে সিনেমার গল্প আবর্তিত হবে রাধাকৃষ্ণের প্রেম ঘিরে। তবে কৃষ্ণের জন্মবৃত্তান্ত থেকে কংসবধের কাহিনিও চিত্রনাট্য়ে ঠাঁই পেয়েছে বলে খবর। সিনেমার নামের ক্ষেত্রে খুব একটা এক্সপেরিমেন্ট করেননি। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, মেগাবাজেট এই ছবির নাম ‘রাধাকৃষ্ণ’ই রেখেছেন করণ। চিত্রনাট্য় লেখার কাজ একেবারে শেষ পর্যায়ে।

দীর্ঘদিন ধরেই নাকি করণ জোহর রাধাকৃষ্ণকে নিয়ে একটি ছবি তৈরির পরিকল্পনা করছিলেন। শেষমেশ পছন্দমতো এক চিত্রনাট্য খুঁজে পেয়েছেন যা ভারতীয় শাস্ত্রের আইকনিক প্রেমলীলার প্রতি সুবিচার করবে বলেই মত করণের। ‘ধর্মা প্রোডাকশনস’ প্রযোজিত এই সিনেমার পরিচালনা ও চিত্রনাট্য সাজানোর দায়িত্বে রয়েছেন শচীন রবি। যিনি এর আগে ‘অবনে শ্রীমন্নারায়ণ’-এর মতো সাড়া ফেলে দেওয়া কন্নড় সিনেমার পরিচালনা করেছেন। তবে রাধাকৃষ্ণের ভূমিকায় কোন তারকাদের দেখা যাবে? এখনই সেসব বিশদে জানাতে নারাজ করণ জোহরের প্রযোজনা সংস্থা। তবে রাধাকৃষ্ণের প্রেমকাহিনি বড়পর্দায় তুলে ধরার ক্ষেত্রে দৃশ্যায়ণে উপর জোর দিচ্ছেন করণ জোহর। কারণ বলিউড হোক বা দক্ষিণী সিনেদুনিয়া, বর্তমানে দৃশ্যায়ণে নজর কাড়তে ভিএফএক্স-এর রমরমা। তার অন্যতম উদাহরণ রণবীর কাপুরের ‘রামায়ণ’। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে কানাঘুষো জন্মাষ্টমীর দিনই ‘রাধাকৃষ্ণ’ সিনেমার শুভসূচনা করেছেন করণ জোহর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুচ্ছ গুচ্ছ ভুয়ো সিমে দেশজুড়ে সাইবার প্রতারণা! বনগাঁয় গ্রেপ্তার এজেন্ট, খোঁজ আরও ৪ জনের
-
পচা মাংস, ছত্রাকে ঢাকা আলু! ডাহা ফেল পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ-দোকান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
আর রাম বলা যাবে না ওল্ড মঙ্ককে! হাই কোর্টকে জানাল FSSAI
-
এক সপ্তাহ কথা বলেনি, রাগে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন মদ্যপ প্রেমিক! তারপর…
-
বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তবু বোর্ডের কোন সিদ্ধান্তে ক্রিকেটারদের মুখে হাসি?