Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Tamil Nadu

এক সপ্তাহ কথা বলেনি, রাগে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন মদ্যপ প্রেমিক! তারপর…

এক মহিলার সঙ্গে গত ছয় বছর ধরে সম্পর্কে অভিযুক্ত নাগার্জুনের। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। সপ্তাহ খানেক হল যুবকের সঙ্গে কথা বলা বন্ধ করেন প্রেমিকা। এরপরেই বোমা ছোড়ার ঘটনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৬:৫৫

options
link
এক সপ্তাহ কথা বলেনি, রাগে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন মদ্যপ প্রেমিক! তারপর… zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

দেবদাসের এআই ভার্সন! ক’দিন হল কথা বলা বন্ধ করে দিয়েছে প্রেমিকা। সেই বেদনায় মদ্যপান বেড়ে গিয়েছিল তামিলনাড়ুর এক যুবকের। শেষতক রাগের মাথায় মদ্যপ অবস্থায় প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন ওই প্রেমিক যুবক। শুক্রবার সকালে তামিলনাড়ুর মাদুরাই জেলায় ঘটেছে নজিরবিহীন এই ঘটনা। পুলিশ আটক করেছে বেপরোয়া প্রেমিককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম নাগার্জুন। এক মহিলার সঙ্গে গত ছয় বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। এরপর সপ্তাহ খানেক হল নাগার্জুনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন প্রেমিকা। এই দুঃখে, হতাশায় গলা অবধি মদ খান তিনি। শুক্রবার ভোরে ওই অবস্থায় একটি পেট্রল বোমা ছোড়েন প্রেমিকার বাড়ির কাছে। বোমার তীব্র শব্দে ঘুম ভেঙে যায় গোটা পাড়ার। যদিও তারা ঘর থেকে বেরোনোর আগেই ছুটে পালিয়ে যান অভিযুক্ত নাগার্জুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, তরুণীর বাড়ির সামনে দাঁড়িয়ে পেট্রল বোমা আগুন ধরাচ্ছেন নাগার্জুন। বোমা ছোড়ার পর পালিয়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়। এছাড়াও দোকানের বারান্দায় ঘুমোনো এক ব্যক্তিও অভিযুক্তকে দেখে ফেলেন। পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে অভিযুক্তকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্য়ে বাড়ন্ত অপরাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তা নিয়ে তামিলনাড়ু বিধানসভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয় শাসক টিভিকে এবং বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে। উল্লেখ্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের হাতেই রয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.