ঠিক যেন সিনেমা! মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাস্তায় যেভাবে পুলিশের গাড়ি থেকে চম্পট দিল ২ ধৃত, তেমন দৃশ্য সচরাচর সিনেমায় দেখা যায়। বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সন্দেহের জেরে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ। শুক্রবার পুলিশের গাড়িতে আদালতে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যায় তারা। পরে একজনকে খুঁজে পাওয়া গেলেও অপরজনের খোঁজে ৬ ঘণ্টা ধরে তল্লাশি চলছে। কীভাবে পুলিশের কড়া নজর এড়িয়ে পালাতে সক্ষম হল ধৃতরা, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল মোড় এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও নথিপত্র খতিয়ে দেখার পর তাঁদের মধ্যে আনারুল শেখ এবং মোহাম্মদ রুবেল শেখের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় পাওয়া যায়। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বলে প্রাথমিক তদন্তে জানা যায়। সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করেছে, এই অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুর ১২টা নাগাদ তাঁদের নিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর মহকুমা আদালতের উদ্দেশে রওনা দেয়। পথে কিছু কাগজপত্রের ফটোকপি করানোর জন্য গাড়ি থামিয়ে এক পুলিশকর্মী নামেন। সেই সুযোগেই দুই বাংলাদেশি আসামি পুলিশের গাড়ি থেকে চম্পট দেয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যেই এক পলাতক আসামিকে খুঁজে পায় পুলিশ। তবে মোহাম্মদ রুবেল শেখ নামে আসামি খড়খড়ি নদী পেরিয়ে গোপালনগর এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রায় ছ’ঘণ্টা ধরে জঙ্গলের ভিতরে পলাতক বাংলাদেশি আসামির খোঁজ চলছে। একবার স্থানীয় বাসিন্দারাও জঙ্গলের মধ্যে রুবেলকে দেখতে পান বলে দাবি করা হয়েছে। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই ফের জঙ্গলের ভিতরে গা-ঢাকা দেয় সে।

কীভাবে দুই আসামি পুলিশের নিরাপত্তা এড়িয়ে গাড়ি থেকে পালাল, সেই ঘটনায় কোনও গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক মোহাম্মদ রুবেল শেখকে ধরতে জঙ্গলের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। কী উদ্দেশে ওই বাংলাদেশি নাগরিকরা ভারতে এসেছিল এবং তাঁদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সহায় ‘ভীম’! পৃথিবীর বাইরে জনবসতির খোঁজে নতুন পরীক্ষা ভারতের ‘গগনযাত্রী’ শুভাংশুর
-
ম্যাসাজ অতীত, পিঠ চুলকেই মাসে আয় ১৪ লক্ষ! আবেদন করবেন নাকি?
-
‘বিয়ের জন্য আয়েশা বেগম হয়েছেন’, শর্মিলাকে চরম তোপ ‘শক্তিমান’ মুকেশের! প্রশ্ন ধর্ম নিয়েও
-
আইপিএলে হিট, বিদেশ সফরে ‘ফ্লপ’, টিম ইন্ডিয়ার হাল ফেরাতে ‘ছুটি’ই হাতিয়ার বিসিসিআইয়ের!
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে