নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা শহরেও। বৃষ্টি কমতেই এবার হুড়মুড়িয়ে বাড়ি ভাঙল মহানগরে। বাড়ির দুই বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। আর কেউ ভিতরে আটকে আছেন, কিনা তারও খোঁজ চলে। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার শোভাবাজারে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক বলে কলকাতা পুরসভার তরফে নোটিস দেওয়া হয়েছিল বলে খবর।
বর্ষাকালে শহর কলকাতায় প্রতি বছরই একাধিক পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে। এই মরসুমেও বেশ কয়েকটি পুরনো বাড়ির অংশ ভেঙে পড়েছে। এবার উত্তর কলকাতার শোভাবাজার এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একটা অংশ। জানা গিয়েছে, ৬৬ নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিট। ওই বাড়িটি বহু পুরনো। সেই বাড়িটি আগেই বিপজ্জনক বলে কলকাতা পুরসভা জানিয়েছিল। বাইরে ‘বিপজ্জনক বাড়ি’ বলে বোর্ডও লাগানো হয়।
আরও পড়ুন:
এদিন ওই বাড়িরই একটি অংশ ভেঙে পড়ে। বাড়িটি একটি গলির মধ্যে। এদিন বেলা দেড়টা নাগাদ ওই বাড়ির বারান্দা ও ছাদের একটি অংশ রাস্তায় ভেঙে পড়ে। বিকট শব্দ শনে ছুটে আসেন স্থানীয়রা। সেসময় ওই বাড়ির ভিতরেই ছিলেন দুই বাসিন্দা। স্থানীয়রাই ওই ধ্বংসস্তূপ পেরিয়ে বাড়ির ভিতরে ঢোকেন। দু’জনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে।
পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচে কোনও পথচারী কি আটকে আছেন? সেটি জানতে পুলিশ কুকুর দিয়ে তল্লাশিও চালানো হয়। তবে কাউকেই ধ্বংসস্তূপ থেকে পাওয়া যায়নি। জানা গিয়েছে, দোতলা ওই বাড়িটি বহু বছর ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাড়ির দোতলায় দুই ভাড়াটিয়া পরিবার বাসও করে। দু’জন কাজে বেরিয়ে গিয়েছিলেন। বাড়িতে ওই দু’জন ছিলেন। ওই দু’জন নিরাপদেই রয়েছেন। বৃষ্টিতে বাড়ির অংশ দুর্বল হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে বলেই প্রাথমিক অনুমান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে দেবীদর্শনের ইচ্ছে? ভিড় এড়িয়ে অনলাইনেই কাটুন ভিআইপি টিকিট
-
পুজোয় মেকআপে আপস নয়, ড্রেসিং টেবিল থেকে এই ৫ প্রসাধনী না সরালে সাজটাই হবে মাটি!
-
দার্জিলিঙে ঘুরবেন হুডখোলা জিপে, সাজবেন শেরপা! বঙ্গে একগুচ্ছ কর্মসূচি ব্রাজিলের বিশ্বজয়ী কাফুর
-
অরুণাচলে ফুলেফেঁপে উঠছে বহু পাহাড়ি হ্রদ! বলছে গবেষণা, হতে পারে নেপালের মতো বিপর্যয়?
-
ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে ‘চাপ’ দমকলের, মাঝরাতেই বিদেশ পাড়ি অভিষেকের