শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের বালিগঞ্জের প্রধান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই বিশেষ পুজো, মঙ্গল আরতি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে এদিন সংঘের প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।
সংঘের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবের মূল ভাবনা “মহাজাগরণ, মহামিলন” এবং “মহাসমন্বয়, মহামুক্তি”। জন্মাষ্টমীকে কেন্দ্র করে ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির প্রসারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম-শিক্ষা ও সংস্কৃতির প্রসার এবং সমাজের সর্বাঙ্গীণ কল্যাণে শ্রীকৃষ্ণের বাণী মানুষের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।”
আরও পড়ুন:
সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, সংস্কৃত স্তোত্র ও শ্লোক প্রতিযোগিতা, বৈদিক শান্তি যজ্ঞ, ভক্তিগীতি, গীতা পাঠ, পালা কীর্তন, পদাবলী কীর্তন-সহ একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভারতীয় দর্শন ও জাতীয় জীবনে ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও আদর্শ নিয়ে আলোচনা সভারও আয়োজন থাকছে।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, জন্মাষ্টমী মহোৎসবের পাশাপাশি হিন্দু ধর্ম-শিক্ষা-সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে হিন্দু ধর্ম ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা আরও প্রসারিত করাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য। শ্রীকৃষ্ণের আদর্শ, তাঁর কর্ম ও মানবকল্যাণের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে ঐক্য, সম্প্রীতি ও সেবার ভাবনা জাগিয়ে তোলার লক্ষ্যেই এই মহোৎসবের আয়োজন বলে জানিয়েছে ভারত সেবাশ্রম সংঘ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?