Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Skincare Tips

পুজোয় মেকআপে আপস নয়, ড্রেসিং টেবিল থেকে এই ৫ প্রসাধনী না সরালে সাজটাই হবে মাটি!

সমস্ত প্রসাধনদ্রব্য সবরকম ত্বক ও চুলের উপযোগী হয় না। তাছাড়া এমন কিছু প্রসাধনদ্রব্য রয়েছে, যা কারওরই ব্যবহার করা উচিত নয়। অথচ আমরা না জেনে রোজের জীবনে অহরহ ব্যবহার করে থাকি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ২০:০৩

options
link
পুজোয় মেকআপে আপস নয়, ড্রেসিং টেবিল থেকে এই ৫ প্রসাধনী না সরালে সাজটাই হবে মাটি! zoom
প্লাস্টিকের চিরুনি বাতিল করে, ব্যবহার করুন কাঠের চিরুনি।
Advertisement

রোজের রূপচর্চায় নানাবিধ জিনিস কিনে ঘর ভরিয়ে ফেলি আমরা। কখনও নিজেরাই বেছেবুছে নিয়ে আসি দোকান থেকে, কখনও বা সোশাল মিডিয়ার ঝকঝকে বিজ্ঞাপনে বিশ্বাস করে বসি। কিন্তু সমস্ত প্রসাধনদ্রব্য সবরকম ত্বক ও চুলের উপযোগী হয় না। পুজোর আগে ঘর পরিষ্কার করতে গিয়ে তো কতই পুরনো জিনিস বাতিল করি আমরা। এইবার বরং বাতিল করুন এই ৫ প্রসাধন সামগ্রী (Skincare Tips)।

১. লুফা
লুফায় তরল সাবান লাগিয়ে গা ঘষে পরিষ্কার করেন অনেকেই। খালি হাতে ডলার চাইতে লুফা ঘষলে বরং ময়লা জলদি সাফ হয়। কিন্তু জানেন কি, লুফা ভালো করে ধুয়ে না রাখলে এতে মৃত কোষ ও ব্যাকটেরিয়া জমে থাকে। ফলে নিয়মিত ব্যবহারে ত্বকে জ্বালা, ব্রণ বা সংক্রমণের ঝুঁকি বাড়ে। এর বদলে নরম মাইক্রোফাইবার কাপড় অথবা সফট ব্রাশও ব্যবহার করুন। সাবান ব্যবহারের বদলে যদি মাঝে মাঝে স্ক্রাব ঘষেন শরীরে, তবে এমনিতেই আটকে থাকা ধুলো-ময়লা বেরিয়ে আসবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Skincare Tips: 5 Everyday Beauty Products Everybody Should Avoid

২. প্লাস্টিকের চিরুনি
হয়তো ভাববেন, বহু বছর ধরেই তো বাঙালির বাড়িতে ড্রেসিং টেবিলে জায়গা করে নিয়েছে প্লাস্টিকের চিরুনি। এতে আর নতুন ক্ষতি কী হতে পারে? কিন্তু জানেন কি, নিয়মিত চুল ঝরা, চুলের গোড়া ফেটে যাওয়ার মতো সমস্যাও হতে পারে প্লাস্টিকের চিরুনির জন্য। পুরনো চিরুনির অসমান দাঁতে ঘষা লেগে মাথার ত্বকে ক্ষত হতে পারে। বিশেষজ্ঞরা তাই চওড়া দাঁতের কাঠের চিরুনি ব্যবহারের পরামর্শ দেন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে।

৩. নোজ় স্ট্রিপ
নাকের ব্ল্যাকহেডস দূর করতে নোজ় স্ট্রিপ যে দ্রুত ফল দেয়, এমনটা প্রায় সমস্ত বিজ্ঞাপনেই দেখানো হয়। কিন্তু ব্ল্যাকহেডস বা জমা ময়লার পাশাপাশি ত্বকের স্বাভাবিক তেল ও নাকের উপরিভাগের কোষও টেনে তুলে দিতে পারে নোজ স্ট্রিপ। ঘন ঘন ব্যবহার করলে নাকে লালচে ভাব ও জ্বালা হতে পারে। এর পরিবর্তে স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত মৃদু ক্লিনজার বা ক্লে মাস্ক ব্যবহার করুন।

৪. মেকআপ ওয়াইপ
মেকআপ দ্রুত মুছে ফেলার জন্য মেকআপ ওয়াইপ সুবিধাজনক হলেও ওয়াইপে থাকা সুগন্ধি বা অ্যালকোহল সংবেদনশীল ত্বকে শুষ্কতা ও জ্বালাভাব তৈরি করে। এর বদলে মাইসেলার ওয়াটার, অয়েল-বেসড ক্লিনজার ও মৃদু ফেসওয়াশ ব্যবহার করুন।

Skincare Tips: 5 Everyday Beauty Products Everybody Should Avoid

৫. অ্যান্টি-হেয়ারফল শ্যাম্পু
‘অ্যান্টি-হেয়ারফল’ শ্যাম্পু মাত্রেই যে তা আপনার চুলের পক্ষে ভালো, এমনটা নয়। চুল পড়ার কারণ একাধিক হতে পারে। তাই চুলের সমস্যার ধরন বুঝে শ্যাম্পু বেছে নেওয়া জরুরি। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার পাশাপাশি খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং চুল পড়ার প্রকৃত কারণের দিকেও নজর দিতে হবে। অতিরিক্ত চুল পড়লে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.