গুলি-বোমাবাজি, পুরভোটকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর

অভিযোগের তির বিজেপির দিকেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১৩:২২

options
link
গুলি-বোমাবাজি, পুরভোটকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর

সুদীপ বন্দ্যোপাধ্যায়: এলোপাথাড়ি গুলি থেকে বোমাবাজি। বাইকে অগ্নিসংযোগ থেকে কর্তব্যরত পুলিশের রাইফেল ছিনতাই, এমনকী ইভিএম লুট- পুরভোটকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর।

Advertisement

20840415_1507719052621141_2106971007_n

Advertisement

অভিযোগের তির বিজেপি কর্মী সমর্থকদের দিকেই। সকাল থেকেই ভোট বয়কটের দাবি তোলেন তাঁরা। ভোটে সন্ত্রাস ও প্রহসনের অভিযোগে গোড়া থেকেই দফায় দফায় অবরোধ চলতে থাকে। বয়কটের কথা রিটার্নিং অফিসারকে জানিয়েও আসেন তাঁরা। তারপরই শুরু হয় ব্যাপক তাণ্ডব। এর জেরেই শেষমেশ অগ্নিগর্ভ হয়ে উঠল ৩৪ নং ওয়ার্ডের কাদা রোড অঞ্চল। ২ নং জাতীয় সড়কের উপর অবরোধে বসেন বিজেপি সমর্থকরা। আগুন লাগিয়ে দেওয়া হয় চারটি বাইকে। এর মধ্যেই ওয়ারিয়া পুলিশ ফাঁড়িতে বিজেপি সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। তাতে জখম হন চার পুলিশ কর্মী। অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীর হাত থেকে রাইফেল ছিনতাই করে নেওয়া হয়। পরে স্থানীয় জঙ্গল থেকে তা উদ্ধার করা হয়। এখানেই শেষ নয়, ৬১ নং বুথে ইভিএম লুট করা হয়। যদিও তার হদিশ এখনও মেলেনি।

Advertisement

20862125_1507719025954477_1286189159_o

পুরভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঞ্চলে এদিন বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসে। বীরভূমের নলহাটিতে পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। প্রিসাইডিং ও পোলিং অফিসারকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.