Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Arjun Tendulkar

দলের সঙ্গে বিদেশ সফরে যাননি, কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শচীন-পুত্র অর্জুন

২০২০ মরশুমে মুম্বইয়ের হয়ে অর্জুনের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৭:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৭:৫৪

options
link
দলের সঙ্গে বিদেশ সফরে যাননি, কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শচীন-পুত্র অর্জুন zoom
পুত্র অর্জুনের সঙ্গে শচীন তেণ্ডুলকর। ফাইল ছবি
Advertisement

শচীন-পুত্র বলে প্রত্যাশার চাপও বিরাট অর্জুন তেণ্ডুলকরের উপর। সত্যিটা হচ্ছে, অর্জুনের কেরিয়ার সেই মাপকাঠি ছুঁতে পারেনি। মুম্বই ছেড়ে বহুদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে খেলছেন গোয়ার হয়ে। আইপিএলেও গতবার লখনউ সুপার জায়ান্টসে ছিলেন অর্জুন। এবার ঘরোয়া ক্রিকেটের কেরিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিলেন শচীন-পুত্র।

সম্প্রতি বিদেশ সফরে গিয়েছে গোয়া দল। কিন্তু সেই ওমান সফরে ছিলেন না অর্জুন। তাহলে কি আর গোয়ার হয়ে খেলবেন না ২৬ বছর বয়সি অলরাউন্ডার? জল্পনা শুরু হয়, ফের মুম্বইতে ফিরতে পারেন তিনি। কিংবা আসন্ন মরশুমে অন্য কোনও দলে খেলতে পারেন। কিন্তু একটি ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর দল বদলাচ্ছেন না। আগামী মরশুমেও গোয়াতেই খেলবেন অর্জুন। তবে বিদেশ সফরে কেন যাননি, তার কারণ জানা যায়নি।

Advertisement

২০২০ মরশুমে মুম্বইয়ের হয়ে তাঁর ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন অর্জুন। তবে ২০২২ সালে তিনি চলে যান গোয়ায়। পরে গোয়ার হয়েই তিনি রনজি খেলেন। বাঁহাতি ফাস্ট বোলার হিসাবে ক্রিকেট কেরিয়ার শুরু করেন অর্জুন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০টি উইকেট আছে। আবার রনজি অভিষেকে সেঞ্চুরিও করেছিলেন। এছাড়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে কেরিয়ার শুরু হলেও পরে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসে চলে আসেন। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।

তবে অর্জুনকে ছাড়া সাফল্য-ব্যর্থতার মিশ্রণে কেটেছে গোয়ার ওমান সফর। দীনেশ মোঙ্গিয়ার কোচিংয়ে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ০-২ ব্যবধানে হেরে গিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.