রঞ্জন মহাপাত্র, কাঁথি: কর্মী প্রশিক্ষণ শিবিরে গিয়ে হামলার শিকার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ উত্তেজিত জনতা তাঁর গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশ আধিকারিকরা৷ সাংবাদিকদেরও ছবি তুলতে বাধা দেওয়া হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকা৷ সংঘর্ষে আহত ৫৷
[বন্ধ কারখানা, শিল্পনগরী দুর্গাপুরে ফিকে বিশ্বকর্মা পুজোর জৌলুস]
সোমবার সকালে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির কর্মী প্রশিক্ষণ শিবির ছিল৷ প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার এসেছিলেন দলের কর্মী-সমর্থকরা৷ সাতমাইল থেকে বেরোয় বিজেপির বাইক মিছিল৷ নিজের গাড়িতেই কলকাতা থেকে সাতমাইল পর্যন্ত যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সাতমাইল থেকে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় বাইকে যান তিনি৷ কিন্তু ততক্ষণে ওই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে৷ অভিযোগ, বিজেপি বিক্ষুব্ধ বেশ কয়েকজন কর্মী ওই এলাকায় দলের রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেয়৷ কুশপুতুলও দাহ করেন তাঁরা৷ বাইক মিছিল করে আসা বিজেপি কর্মীরা ওই বিক্ষোভকারীদের নিরস্ত করতে এগিয়ে যায়৷ কিন্তু, তাতে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে৷ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷
[বৃদ্ধা মাকে খোলা বারান্দায় ফেলে বেড়াতে গেল ছেলে-বউমা]
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী৷ বিজেপি কর্মীরা পুলিশের উপর হামলা চালায়৷ চলে ব্যাপক ভাঙচুর৷ এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও৷ ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়৷ বিজেপি কর্মীদের ভূমিকায় ক্ষুদ্ধ হন স্থানীয় ব্যবসায়ীরা৷ পুলিশ ও সাংবাদিকদের বাঁচাতে এগিয়ে আসেন তাঁরাও৷ কিন্তু বিজেপি কর্মীরা তাঁদের উপরেও হামলা চালায় বলে অভিযোগ৷ ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে পালটা ভাঙচুর করেন স্থানীয় ব্যবসায়ীরা৷ উত্তেজনা আরও বাড়ে৷ ঘটনাস্থলে যান পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, মহকুমা পুলিশ আধিকারিক-সহ বিশাল পুলিশবাহিনী৷ পরিস্থিতি স্বাভাবিক হয়৷ সংঘর্ষে আহত পাঁচজনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
[মর্গে উপচে পড়ছে বেওয়ারিশ লাশ, কাঠগড়ায় চুঁচুড়ার হাসপাতাল]
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বেই তাঁর উপর পরিকল্পনামাফিক হামলা চালানো হয়েছে৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ৷ তাঁর পালটা দাবি, বিজেপির দু’পক্ষের বিবাদকে ধামাচাপা দিতেই এমন অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি৷
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির