সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই-এর পর এবার নারদ কাণ্ডে মামলা করল ইডি৷ আর্থিক তছরুপের অভিযোগে মামলা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ১২ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে৷ খবর পিটিআই সূত্রে। এই মামলায় ১৩ জন অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই।
#ED registers money laundering case in the #Narada sting involving TMC leaders.
Advertisement— Press Trust of India (@PTI_News) April 28, 2017
Advertisement
প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে ইডি মামলা করেছে বলে সূত্রের খবর৷ টাকা নেওয়ার কারণ জানতে চাইবে ইডিও৷ টাকা কোথায় গেল ও কোথা থেকে টাকা এল, সে বিষয়ই খতিয়ে দেখতে চান ইডি-র যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গোয়েন্দারা৷ সিবিআই যাঁদের বিরুদ্ধে নারদ কাণ্ডে অভিযোগ দায়ের করেছে, তাঁদের মধ্যে রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায়, লোকসভার সাংসদ সুলতান আহমেদ, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দারের নাম।
টাকা কোথা থেকে এসেছিল, কোথায় গেল, কারা লাভবান হল, এই সমস্ত দিক খতিয়ে দেখবে ইডি। পাশাপাশি, এই মামলায় হিসাব বহির্ভূত সম্পত্তির হিসাব খতিয়ে দেখা হতে পারে৷ সূত্রের খবর, দ্রুতই অভিযুক্তদের জেরা করা হবে৷ এই জেরায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা৷ এদিকে, রোজ ভ্যালি কাণ্ডে প্রাক্তন ইডি কর্তা মনোজকে জেরা করতে পারে পুলিশ৷ সুপ্রিম কোর্ট আগেই তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে৷
সর্বশেষ খবর
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের