Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
PM Modi promise for Gen Z

জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!

জেন জি'কে কাছে টানতে স্বাধীনতা দিবসে বড় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘোষণা দ্রুত বাস্তবায়িত করতে কাজ শুরু হয়ে গিয়েছে কেন্দ্রের অন্দরে।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ০৮:৪৭

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ০৮:৪৭

options
link
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প! zoom
জেন জি'কে কাছে টানতে স্বাধীনতা দিবসে বড় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement

জেন জি’কে কাছে টানতে স্বাধীনতা দিবসে বড় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল কেল্লার ভাষণে তিনি বলেছিলেন, যেসমস্ত পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাহায্য করতে বড়সড় পদক্ষেপ করবে কেন্দ্র। বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হবে এই পড়ুয়াদের জন্য়। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই শুরু হবে এই কোচিং।

শনিবার লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর বারবার শোনা গিয়েছে ‘বিকশিত ভারত’-এর কথা। আর সেই নতুন ভারত গড়ার মূল ভিত্তিই যে যুবসমাজ, সেকথাও জানিয়েছিলেন ১ কোটি যুবক-যুবতীকে আগামী এক বছরের মধ্যে এআইয়ের প্রশিক্ষণ দেওয়া হবে। দেওয়া হবে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংও। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, শিগগিরি এই সংক্রান্ত একটি বিশেষ প্রকল্প চালু করা হবে। দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ ও তাদের পরিবারগুলির অর্থ সাশ্রয় করতে বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং পরিষেবা চালু করা হবে।

Advertisement

প্রধানমন্ত্রীর এই ঘোষণা দ্রুত বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে কেন্দ্র সরকারের অন্দরে। সূত্রের খবর, মাসদেড়েকের মধ্যেই পুরোদমে শুরু হয়ে যাবে পড়ুয়াদের জন্য বিনামূল্যে কোচিং। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেসব পড়ুয়ারা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য অনলাইনে কোচিংয়ের ব্যবস্থা করা হবে। আপাতত NEET এবং JEE পরীক্ষার কোচিং দেওয়া হবে। গান্ধীজয়ন্তী থেকে এই উদ্যোগ শুরু করার কথা ভাবছে কেন্দ্র। ২ অক্টোবর থেকে পড়ুয়ারা কোচিং পেতে পারেন। তবে সরকারিভাবে এখনও এই নিয়ে কোনও ঘোষণা হয়নি।

নিট বিক্ষোভের পর থেকেই প্রধানমন্ত্রী জেন জি-র মন পাওয়ার চেষ্টা করেছেন। তাদের উদ্দেশে একাধিকবার বার্তাও দিয়েছেন তিনি। নিট প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে মধ্যরাতে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। তরুণ সমাজকে ‘ফ্রেন্ডস’ বলে অভিহিত করেন তিনি। সাম্প্রতিক অতীতে বারবার প্রশ্ন উঠেছে কোচিং সেন্টারগুলির আকাশছোঁয়া খরচ নিয়ে। দরিদ্র পড়ুয়ারা কোচিংয়ের সুযোগ না পেয়ে পিছিয়ে পড়ে এমন অভিযোগও রয়েছে। এবার বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তাঁরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.