নন্দন দত্ত, সিউড়ি: পরকীয়ায় জড়িয়েছিল বউমা। শাসন করায় প্রাণ গেল শ্বশুরের! প্রৌঢ়কে খুন করে পুকুরের পাঁকে দেহ পুঁতে দেওয়ার অভিযোগে তোলপাড় বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রাম।
সোমবার সকালে রাতমা গ্রামের একটি পুকুরের পাড় থেকে তমাল বাগদি নামে ৫৫ বছরের এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ। রবিবার তাঁকে খুন করে পুকুরের পাঁকে পুঁতে দিয়ে যায় খুনিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক। খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ দুজনকে আটক করেছে মল্লারপুর থানা। তবে দেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়। পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করে পুকুরের পাড়ে নিয়ে গিয়ে দেহটি পুঁতে ফেলা হয়।
রবিবার সন্ধ্যায় নিজের জমিতে চাষের কাজ দেখতে গিয়ে আর বাড়ি ফেরেননি তমালবাবু। তাঁর স্ত্রী সুশারি বাগদি জানান, “বিকেল পাঁচটায় জমির চাষ দেখতে যায়। ভাগ্নের সঙ্গে শেষ দেখা হয়। তাঁকে স্বামী এগিয়ে যেতে বলে। কিন্তু বাড়ি না ফেরায় রাতে খোঁজাখুঁজি করেও কিছু পাইনি।” গ্রামবাসীরা জানায়, তমালবাবু ভুলবশত কোথাও চলে গিয়েছে বলে গ্রামে রটে যায়। কিন্তু জমি থেকে কিছুটা দূরে পুকুরের পাড়ে নতুন মাটি খোঁড়া দেখে সন্দেহ হয়। খোঁড়াখুঁড়ি করতেই তমালের দেহ উদ্ধার হয়। পরিবারের লোক তাঁকে শনাক্ত করে। সুশারি দেবীর অভিযোগ, তাঁদের বউমা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাঁকে শাসন করায় বউমা, তাঁর বাবা, গ্রামের লক্ষণ বাগদি ও মনোজ বাগদি এই খুনে জড়িত।” পুলিশ গ্রামেরই দুই যুবককে আটক করে। তার মধ্যে বউমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত থাকা সেই যুবকও আছে।
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘তেল পাবেন না, গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ’, লালকেল্লায় বিরোধীদের বিঁধলেন মোদি
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর