নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে প্রৌঢ়কে গণপিটুনি। তার জেরে মৃত্যু হল প্রৌঢ়ের! মৃতের নাম রূপতন মণ্ডল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga) থানার ফতেনগর গ্রামে। পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় আর কারা জড়িয়ে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। ওই নাবালিকা ও অভিযুক্ত একই এলাকায় থাকে। অভিযোগ, গতকাল রাতে রূপতন মণ্ডল মদ্যপ ছিলেন। সেসময় ওই নাবালিকাকে একা পেয়ে তিনি যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। ঘটনা দেখতে পেয়ে অভিযুক্তের স্ত্রী ওই নাবালিকাকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ঘটনাটি চাপা থাকেনি। ঘটনাঢ় কথা জানতে পেরে রাতেই স্থানীয়রা এলাকায় জড়ো। অভিযুক্ত রূপতন মণ্ডলকে পাকড়াও করে শুরু হয় এলোপাথারি মারধর!
গণপিটুনির কারণে গুরুতর জখম হন ওই প্রৌঢ়। তাঁকে উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় বেলডাঙা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রাতেই ঘটনাস্থলে গিয়ে শুরু হয় তদন্ত। বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ মণ্ডল, রাজকুমার মণ্ডল, সঞ্জয় মণ্ডল ও রিঙ্কু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক একাধিক স্থানীয়। আর কারা ঘটনায় জড়িয়ে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আজ, শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। অতিরিক্ত বিচার বিভাগীয় বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত
-
আন্তর্জাতিক স্তরে সাফল্যের পর এবার ডুরান্ডের যুদ্ধ, আর্মিকে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল
-
রাজসাক্ষী হতে চেয়েও রেহাই নেই! জয় কামদারের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির নয়া অভিযোগ
-
ইউটিউব শর্টসে সরল ‘ডিসলাইক’ চিহ্ন! মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার কৌশল?
-
স্বাধীনতা দিবসের পরই সুখবর! আরও একটি এসি লোকাল ছুটবে বনগাঁ পর্যন্ত