Jhargram

আবাসে ঘর মেলেনি, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! ঘুমের মধ্যেই মৃত্যু প্রৌঢ়ের

মাটির বাড়িতেই থাকছিলেন বৃদ্ধ দম্পতি। প্রবল বৃষ্টিতে মাটির সেই বাড়ির দেওয়াল নরম হয়ে গিয়েছিল। সেই মাটির দেওয়াল ধসেই ঘটল বিপত্তি। দেওয়াল ধসে ঘুমের মধ্যে চাপা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের।

সুনীপা চক্রবর্তী
সুনীপা চক্রবর্তী

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৩:১৫

options
link
আবাসে ঘর মেলেনি, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি! ঘুমের মধ্যেই মৃত্যু প্রৌঢ়ের
ভেঙে সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে ওই মাটির বাড়ি। নিজস্ব চিত্র

আবাসে ঘর মেলেনি বলে অভিযোগ। মাটির বাড়িতেই থাকছিলেন বৃদ্ধ দম্পতি। প্রবল বৃষ্টিতে মাটির সেই বাড়ির দেওয়াল নরম হয়ে গিয়েছিল। সেই মাটির দেওয়াল ধসেই ঘটল বিপত্তি। দেওয়াল ধসে ঘুমের মধ্যে চাপা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। গুরুতর জখম তাঁর স্ত্রী। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল থানার খুদমরাই গ্রাম পঞ্চায়েতের ভালকিশোল গ্রামে। মৃতের নাম বিপিন সিং। তাঁর স্ত্রী চিন্তা সিংকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়া সেরে বাড়ির মাটির ঘরেই ঘুমিয়ে পড়েছিলেন বিপিন ও চিন্তা। রাত ২টো নাগাদ আচমকাই বিকট শব্দ শোনা যায়। তাঁদের মাটির বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘরের ভিতরে থাকা দম্পতি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। বিকট শব্দে স্থানীয়রাও প্রথমে হতচকিত হয়েছিলেন। পরে বৃদ্ধার আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। শুরু হয় ধ্বংসস্তূপ সরিয়ে দম্পতিকে উদ্ধারের চেষ্টা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেশ কিছুটা সময় পরে দু’জনকেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় ভাঙাগড় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা বিপিনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, চিন্তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি সেখানেই চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপিন-চিন্তার ছেলে শুভ সিং ঘটনার সময় বাড়িতে ছিলেন না। স্ত্রীকে নিয়ে তিনি খড়গপুরের নিমপুরায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। রাতেই বাড়ি ধসে পড়ার খবর পৌঁছয় তাঁর কাছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।

Advertisement

রাতেই ভালকিশোলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। খুদমরাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দয়ানিধি মাহাতোও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনিও উদ্ধারকাজের তদারকিতে ছিলেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.