ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত দুই, ছড়াল আতঙ্ক 

আর্থিক সাহায্যের দাবি স্থানীয়দের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০১৮, ১৬:০৮

options
link
ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত দুই, ছড়াল আতঙ্ক 

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ফের হাতির তাণ্ডব ঝাড়গ্রামে। বৃহস্পতিবার, দু’টি পৃথক হামলায় এক মহিলা-সহ মৃত্যু হয় দু’জনের। এদিনের ঘটনায় নিহতদের নাম হচ্ছে পূর্ণিমা মাহাতো ও নিমাই মাহাতো।

Advertisement

[স্কুলে বেলাগাম ফি-বৃদ্ধির অভিযোগ, এজেসি বোস রোড অবরোধ অভিভাবকদের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব্লকের ঢ্যাড়াগেড়িয়ার বাসিন্দা পূর্ণিমা। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গিয়েছিলেন তিনি। সেখানেই হাতির দলের মুখোমুখি পড়ে যান তিনি। তাঁকে তুলে আছাড় মারে একটি হাতি। ঘটনাস্থলেই প্রাণ হারান পূর্ণিমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় মানুষজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে, ঝাড়গ্রাম ব্লকের বড়ডাঙার জঙ্গলে হাতির হামলার শিকার হয়েছেন বছর চল্লিশের নিমাই মাহাতো। প্রাতঃকর্ম করতে জঙ্গলে গিয়েছিলেন ওই ব্যক্তি।

Advertisement

জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই রয়েছে হাতির দলটি। দলে তিনটি হাতি রয়েছে। এদিনের হামলা এই দলটিরই কাজ। ইতিমধ্যে ঘটনার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জঙ্গলে যেতে চাইছেন না স্থানীয়রা। মৃতদের পরিবারকে বনদপ্তরের থেকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় মানুষজন।

বিশেষজ্ঞরা মনে করছেন, জঙ্গল কমে যাওয়া ও খাবারের অভাবে জনবসতিতে হানা দিচ্ছে হাতির দল। এরকমই চলতে থাকলে আরও বাড়বে মানুষ ও পশুর সংঘাত। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে একইদিনে পরপর দু’বার জঙ্গল থেকে চিতাবাঘ এবং হাতি ঢুকে পড়ে শিলিগুড়িতে। যা নিয়ে দিনভর শোরগোল হয় শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। সবমিলিয়ে দু’জন জখম হন। তবে বনদপ্তরের কর্মীদের তৎপরতায় বড় কোনও ক্ষতি হয়নি।

[চেকিংয়ের আতঙ্কে ব্যাগ ফেলে দৌড় যাত্রীর, হাওড়া স্টেশনে বোমাতঙ্ক]

 

দেখুন ভিডিও:

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.