বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: পরিবারে অভাব ছিল৷ দিন আনা দিন খাওয়া সংসারেও ছেলের পড়ার খরচ জুগিয়েছিলেন বাবা৷ ভেবেছিলেন, ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বড় চাকরি করবে৷ সংসারে দায়িত্ব কাঁধে নেবে৷ হাল ফিরবে৷ ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেওছিল৷ কিন্তু চাকরি জোটাতে পারেনি৷ ফল, মানসিক অবসাদ৷ আর তার জেরেই চরম পথ বেছে নিলেন নদিয়ার সমীরণ বসাক৷ আত্মঘাতী হলেন বছর ২৬-এর যুবক৷
[প্রতিশ্রুতি মতো শ্রেণিকক্ষে নেই পাখা, স্কুলে ভাঙুচর চালালো পড়ুয়ারা]
নদিয়ার ফুলিয়ার বসাকপাড়ার বাসিন্দা সমীরণ৷ সোমবার সকালে স্থানীয় আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিং পাশ করে দীর্ঘদিন বাড়িতে বসেছিলেন সমীরণ৷ কোনও কাজ জোগাড় করতে পারেননি নিজের জন্য৷ নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেটাই ছিল চিন্তার কারণ৷ কিন্তু তাও ধারদেনা করে ছেলের জন্য দু’টো তাঁতকল বসিয়েছিলেন সমীরণের বাবা৷ ভেবেছিলেন অন্তত ব্যবসা করুক৷ কিন্তু তাতেও লাভ হয়নি৷ সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসাতেও লোকসান হতে থাকে৷ মানুষের কাছে দেনা আরও বাড়তে থাকে৷
[মায়েদের নাম-বিভ্রাটে সদ্যোজাতের হাতবদল! পুলিশের দ্বারস্থ রোগীর পরিবারের]
এরই মধ্যে মদের নেশার কবলে পড়ে যান ২৬ বছরের যুবক৷ প্রায়দিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন তিনি৷ রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে তাঁকে বকাবকি করা হয়৷ তারপর থেকেই নিখোঁজ ছিলেন যুবক৷ সোমবার সকালে আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়৷ যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়৷ অনেকেই এর জন্য সমীরণের বেকারত্বকেই দায়ী করছেন৷
[বাবার সঙ্গে বদলি নিয়ে ঝামেলা, একরত্তিকে স্কুলে ঢুকতে বাধা কর্তৃপক্ষের]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত