সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের সঙ্গে সমঝোতার বার্তা দিলেন বিমল গুরুং ও রোশন গিরিরা৷ শুক্রবার গোপন আস্তানা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন পলাতক মোর্চা নেতারা৷ প্রকাশিত সেই বিবৃতিতে, গোর্খা জনজাতির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে স্বাগত জানান তাঁরা৷ লেখেন, গোর্খাদের দাবিদাওয়ার স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর উদ্দেশ্যে নবান্নে একটি শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন গুরুংপন্থীরা৷
[পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন, রোষের মুখে একাধিক জেলার পুলিশ সুপার ]
প্রেস বিজ্ঞপ্তিতে মোর্চা নেতা অন্যতম রোশন গিরি বলেন, “২৩ জানুয়ারি দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী যে ভাবে গোর্খা জনজাতির সমস্যা নিয়ে স্থায়ী সমাধানের রাস্তা বাতলে দিয়েছেন, আমরা সাধুবাদ জানাই। এ বিষয়ে আমরাও তাঁর পাশে আছি।” দীর্ঘদিন ধরেই একাধিক মামলায় জেরবার বিমল গুরুং, রোশন গিরিরা৷ অবস্থা এতটাই শোচনীয় হয়েছে যে সাঙ্গপাঙ্গ নিয়ে অজ্ঞাত স্থানে গা ঢাকা দিয়েছে মোর্চার এই দুই শীর্ষ নেতা। একসময় পাহাড়ের বেতাজ বাদশা বিমল গুরুংয়ের ফেলে আসা সাম্রাজ্য এখন চালাচ্ছেন বিনয় তামাং-অনীতা থাপারা। রাজনৈতিক মহলের ধারণা, এখন যথেষ্ট চাপে রয়েছে বিমল গুরুংরা। তারা ভালই বুঝতে পারছে যে পাহাড়ের রাশ আর তাদের হাতে নেই৷ সে কারণেই এখন সুর নরম করে রাজ্যের সঙ্গে সমঝোতার বার্তা দিচ্ছে তারা৷
[২৫ বছর পর ফিরল নিখোঁজ বাবা, হাসপাতালে জড়িয়ে ধরল ছেলে]
প্রসঙ্গত, ২০১৭-র জুন থেকে দু’মাসের বেশি সময় ধরে অশান্ত হয়েছিল পাহাড়৷ রাজ্যের বিরুদ্ধে কার্যত রক্তক্ষয়ী আন্দোলনে নেমেছিল মোর্চারা৷ যেই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন বিমল গুরুং-রোশন গিরিরা৷ কড়া হাতে মোর্চার সেই আন্দোলনের মোকাবিলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশদ্রোহিতা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মোর্চা নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য৷ তাদের বিরুদ্ধে জারি হয় লুক-আউট নোটিশ এরপর অজ্ঞাত বাস থেকেই একাধিকবার রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে মোর্চা নেতারা৷ কেন্দ্রের বিজেপি সরকারকে সমর্থনও জানিয়েছেন তারা৷ তবে শুক্রবার তাদের এই হঠাৎ ভোলবদলে মামলা শিথিলের ছক দেখছে রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?