Ashoknagar

সকালে বড়মার মন্দিরে পুজো, রাতে প্রেমিকাকে খুন! পরকীয়ার হাড়হিম ঘটনা অশোকনগরে

পুকুর থেকে তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তের কিনারা করল পুলিশ। পরকীয়ার সম্পর্কে জড়িয়ে শেষপর্যন্ত 'খুন' হতে হল রিঙ্কু দাসকে। গ্রেপ্তার করা হয়েছে 'প্রেমিক' কুতুবউদ্দিন দফাদার ওরফে বাবলুকে। রীতিমতো পরিকল্পনা করে ঠান্ডা মাথায় ওই বিবাহিতা তরুণীকে 'খুন' করা হয়েছে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৮:৪৫

options
link
সকালে বড়মার মন্দিরে পুজো, রাতে প্রেমিকাকে খুন! পরকীয়ার হাড়হিম ঘটনা অশোকনগরে

পুকুর থেকে তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তের কিনারা করল পুলিশ। পরকীয়ার সম্পর্কে জড়িয়ে শেষপর্যন্ত ‘খুন’ হতে হল রিঙ্কু দাসকে। গ্রেপ্তার করা হয়েছে ‘প্রেমিক’ কুতুবউদ্দিন দফাদার ওরফে বাবলুকে। রীতিমতো পরিকল্পনা করে ঠান্ডা মাথায় ওই বিবাহিতা তরুণীকে ‘খুন’ করা হয়েছে। এমনই মনে করছেন তদন্তকারীরা। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গুমা এলাকায়। গতকাল, সোমবার ওই মৃতদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই প্রেমিককে গ্রেপ্তার করা হয়। রিঙ্কু দাসের বাড়ি অশোকনগরের কল্যাণগড় এলাকায়। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গুমা এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

Advertisement

খুনের দিন সকালে রিঙ্কুকে বাইকে চাপিয়ে নৈহাটির বড়মা-র মন্দিরে গিয়েছিলেন প্রেমিক বাবলু। পুজো দিয়ে তাঁরা ফিরেও এসেছিলেন। রাতে ফের তাঁরা বেরিয়েছিলেন। রাতেই গুমা এলাকায় একটি নির্জন রিঙ্কুকে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুন করা হয়! দেহ পুকুরে ফেলে দেওয়া হয়। এই খুনের ঘটনা ঘটেছিল গত ৩ জুলাই সকালে। সেই সন্ধ্যা থেকেই রিঙ্কুর কোনও খোঁজ পায়নি পরিবার। থানাতে অভিযোগও দায়ের হয়েছিল। গতকাল মৃতদেহ উদ্ধারের পর রিঙ্কুর প্রাক্তন স্বামী সুজন দাস পরিচয় নিশ্চিত করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। একাধিক তথ্যকে সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করে। 

Advertisement

প্রায় ছ’বছরের সেই সম্পর্কে সম্প্রতি টানাপোড়েন শুরু হয়। পরিবারের কাছে বিষয়টি প্রকাশ্যে আসার পর কুতুবউদ্দিনের সংসারেও অশান্তি বাড়ে। তখনই রিঙ্কুকে পথ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমিক! এমনই দাবি তদন্তকারীদের।

তদন্তকারীরা জানতে পেরেছেন, গত ছ’বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন রিঙ্কু ও বাবলু। স্বামী সুজনের সঙ্গে তাঁর বিচ্ছেদও হয়ে গিয়েছিল। অশোকনগর কল্যাণগড় এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন রিঙ্কু। গুমার দোগাছিয়ার বাসিন্দা বিবাহিত কুতুবউদ্দিনের সঙ্গে পরিচয় হয়েছিল। সেই পরিচয়ই পরকীয়ায় রূপ পায়। প্রায় ছ’বছরের সেই সম্পর্কে সম্প্রতি টানাপোড়েন শুরু হয়। পরিবারের কাছে বিষয়টি প্রকাশ্যে আসার পর কুতুবউদ্দিনের সংসারেও অশান্তি বাড়ে। তখনই রিঙ্কুকে পথ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমিক! এমনই দাবি তদন্তকারীদের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ৩ জুলাই সকালে রিঙ্কুকে নিয়ে নৈহাটির বড়মায়ের মন্দিরে পুজো দিতে যান কুতুবউদ্দিন। সন্ধ্যায় ফের দু’জনে বাইকে বের হয়। রাত সাড়ে ১০টা নাগাদ গুমা ২ পঞ্চায়েতের তাজপুরের নির্জন এলাকায় কোনও এক অজুহাতে বাইক থামান অভিযুক্ত। তারপর পিছন থেকে প্রেমিকার গলায় তাঁরই ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে! মৃতদেহ জলে ফেলে ওই জায়গা থেকে পালান তিনি। সোমবার ওই মৃতদেহ উদ্ধার হয়। ধৃতকে জেরা করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.