Ariadaha

শুনশান মাঝরাতে শিশুর কান্না! ‘ভূতে’র আতঙ্কে কাঁটা আড়িয়াদহ

সোশাল মিডিয়ায় এমন বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৩:৫২

options
link
শুনশান মাঝরাতে শিশুর কান্না! ‘ভূতে’র আতঙ্কে কাঁটা আড়িয়াদহ
শুনশান মাঝরাতে শিশুর কান্না! 'ভূতে'র আতঙ্কে কাঁটা আড়িয়াদহ। ছবি: সংগৃহীত

শুনশান রাত। ফাঁকা রাস্তা। কেউ কোথাও নেই। তার মাঝে শিশুর কান্নার শব্দ। অথচ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক তরুণীকে। এই ঘটনাকে কেন্দ্র করে আড়িয়াদহে (Ariadaha) তীব্র চাঞ্চল্য। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। সোশাল মিডিয়ায় এমন বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

ভাইরাল হওয়া ফুটেজে দেখা গিয়েছে, শুনশান রাস্তায় এক যুবতী হাঁটছেন। আচমকা তিনি রাস্তার উপর পড়ে যান। বাচ্চাদের গলায় অদ্ভুত আওয়াজ করেন। এই ভিডিওগুলি নিয়ে সোশাল মিডিয়ায় চলছে জোর কাটাছেঁড়া। স্থানীয়দের দাবি, আড়িয়াদহ (Ariadaha) মাঠ থেকে বিন্দবাসিনীতলা পর্যন্ত কান্নার আওয়াজ শোনা যায়। আবার কারও দাবি, নওদাপাড়া শিশুতীর্থ স্কুল, শখেরবাজার মোড়, ঘোষাল রোড এলাকায় শুনতে পাওয়া যাচ্ছে অদ্ভুত আওয়াজ। ওই সিসি ক্যামেরার ফুটেজ আসল নাকি ভুয়ো তা কেউ খতিয়ে দেখেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও ঘিরে বিতর্কের ঝড়। কারও দাবি, অহেতুক গুজব রটানো হচ্ছে। কেউ আবার আতঙ্কে যেন সিঁটিয়ে রয়েছেন। আড়িয়াদহের কাউন্সিলর তথা তৃণমূলের আড়িয়াদহ-দক্ষিণেশ্বর শহর তৃণমূল সভাপতি দীপাংশু ঘোষাল বলেন, “আমি শুনেছি একটি মেয়ে স্নায়ুর রোগে ভুগছিলেন। মধ্যরাতে বাড়ি থেকে আচমকা বেরিয়ে অদ্ভুত আচরণ ও আওয়াজ করেন। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। আর তারই মাঝে সোশাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। কেউ কেউ ভূত বলছেন। তবে আমার মনে হয় তা সত্যি নয়।” কাউন্সিলরের পরামর্শ, “আমাদেরও আরও বিজ্ঞানমনস্ক হতে হবে। প্রয়োজনে পুলিশকে জানাতে হবে।” ওই ভাইরাল ভিডিওগুলি দক্ষিণেশ্বর থানার পুলিশের নজর এড়ায়নি। তবে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। তাই ভাইরাল সিসিটিভি ফুটেজের সত্যতা খতিয়ে দেখা হয়নি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.