শুধু ঠোঁটে ঠোঁট রাখলেই হবে না, চুমু নিয়ে অজানা তথ্য না জানলে প্রেমই মাটি
প্রেমের ভিজে ভিজে প্রথম চুমুর শুরুর মুহূর্ত থেকে শেষের মধ্যে লেখা হয়ে যায় নাবালক থেকে সাবালক হয়ে ওঠার আখ্যান।
ইতিহাস বলছে, ১৪৩৯ সালে ১৬ জুলাই ইংল্যান্ডের তৎকালীন রাজা পঞ্চম হেনরি রোগ ছড়িয়ে পড়ার ভয়ে চুমুকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কথিত আছে, এই ঘোষণার পর তাঁর রাজ্যে অরাজকতা দেখা গিয়েছিল। রাজা নিজেও দীর্ঘকাল এরকম নিষেধাজ্ঞা পালন করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তারপর থেকে চুমুকে খুবই গুরুত্ব দেওয়া হয় সে দেশে। জানেন কি, এই চুমুর নেপথ্যে রয়েছে আরও অনেক অজানা গল্প। ১৩ ফেব্রুয়ারি, চুম্বন দিবসের আগে আসুন...
আরও পড়ুন:
আরও পড়ুন:
সঙ্গীর শরীরের কোন জায়গায় কীভাবে চুমু খাচ্ছেন, তার উপরেও নির্ভর করে অনেক কিছু। ঠিক যেমন কপালে আলতো চুমু সম্পর্কের গভীরতা এবং নির্ভরতা বোঝায়। আপনার কপালে প্রিয়জনের চুমু বুঝিয়ে দেয় তার জীবনে আপনি কতটা মূল্যবান এবং আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করতে উনি বদ্ধপরিকর। কানে চুমু আবার বোঝায় প্রেমের সম্পর্কে আপনি কতটা আবেগপ্রবণ।