প্রেমিকার সঙ্গে পালিয়েও ফের সংসারে! বউকে সুস্থ করতে গাড়ি-সোনা বিক্রি, এখন ভিখারির দশা ইনফ্লুয়েন্সরের
সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট করা ভিডিও থেকেই জানা গিয়েছে, স্ত্রী কোয়েল ভীষণ অসুস্থ। পেটে বার্স্ট করেছে সিস্ট।
নদিয়ার বেথুয়াডহরির বাসিন্দা দীপঙ্কর বিশ্বাস। স্ত্রী কোয়েলকে নিয়ে তাঁর সংসার। দীপঙ্কর, কোয়েলের সঙ্গে ভিডিওতে সর্বদা দেখা যেত আরেক যুগল সুমি ও মৃণালকে। চারজন সবসময় এক সঙ্গেই থাকতেন। ভিডিও করে মোটা টাকা উপার্জনও করেছিলেন তাঁরা। শখ করে একটি দামী গাড়িও কিনেছিলেন দীপঙ্কর। বহু অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন। কিন্তু একটা পর্যায়ের পর বিতর্কে জর্জরিত হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন:
শোনা যায়, একটা সময়ে সুমির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। পরবর্তীতে দু'জনেরই অন্যত্র বিয়ে হয়ে যায়। ভিডিওর সূত্র ধরে ফের কাছাকাছি আসা। ভিডিওতে কোয়েল ও সুমি, দুজনকেই স্ত্রী বলে পরিচয় দিতেন তিনি। একপর্যায়ে দীপঙ্কর ও সুমি সংসার ফেলে বেরিয়ে যান। তা নিয়ে কম বিতর্ক হয়নি। পরবর্তীতে সোশাল মিডিয়া থেকে উপার্জন করা টাকা নিয়ে চারজনের বচসা চরমে ওঠে। গ্রেপ্তার হয় দীপঙ্কর।
তবে এই মুহূর্তে ভয়ংকর সমস্যায় দীপঙ্কর। সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট করা ভিডিও থেকেই জানা গিয়েছে, স্ত্রী কোয়েল ভীষণ অসুস্থ। পেটে বার্স্ট করেছে সিস্ট। প্রথম সরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করা হলেও লাভ হয়নি। স্ত্রীর চিকিৎসার জন্য সোনা-গয়না থেকে শুরু করে শখের গাড়ি, সবই বেচে দিয়েছেন দীপঙ্কর। কিন্তু তাতেও লাভ হয়নি। এখনও অস্ত্রোপচারের জন্য প্রয়োজন টাকা।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২ মহিলাকে স্ত্রী পরিচয় দিয়ে ভিডিও করায় দীপঙ্করের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন এক আইনজীবী। তার সূত্র ধরেই জানা গিয়েছিল, দীপঙ্কর আর সুমি দু'জনের প্রেমের সম্পর্ক ছিল। আর তা জানা সত্বেও মৃণাল, সুমি, কোয়েল আর দীপঙ্কর একসঙ্গে সব সময় রিলস বানাতেন। সুমি আর দীপঙ্করের অন্তরঙ্গ ভিডিও নাকি তুলে দিতেন মৃণালই।