Dhupguri

সামান্য সুপারি গাছ নিয়ে বচসা! বাবাকে এলোপাথাড়ি মারধর ছেলে ও বউমার, ঘুষিতে মৃত্যু বৃদ্ধের

অভিযুক্ত ছেলেকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৮:২০

options
link
সামান্য সুপারি গাছ নিয়ে বচসা! বাবাকে এলোপাথাড়ি মারধর ছেলে ও বউমার, ঘুষিতে মৃত্যু বৃদ্ধের
প্রতীকী ছবি।

ধূপগুড়িতে (Dhupguri) ছেলের হাতে খুন বাবা! সামান্য সুপারি গাছের ভাগ নিয়ে বচসা। তার জেরে বৃদ্ধকে এলোপাথাড়ি ঘুষি, কিল ছেলের। তাতেই মৃত্যু বাবার! ঝামেলা আটকাতে গিয়ে ছোট ছেলে সুশান্ত মণ্ডল আহত হয়েছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার শালবাড়ি এলাকায়। ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ তুলেছেন বৃদ্ধের পরিবার। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

মৃতের নাম সুকলাল মণ্ডল। তিনি ধূপগুড়ি (Dhupguri) মহকুমার শালবাড়ি জুরাপানি এলাকায় বাসিন্দা। এদিন সকালে সুপারি গাছের ভাগ নিয়ে বড় ছেলে রামনাথ মণ্ডলের বচসা বাধে সুকলালের। অভিযোগ, সেই সময় রামথান ও তাঁর শিল্পী মণ্ডল বৃদ্ধের উপর চড়াও হন। অভিযোগ, সেই সময় প্রথমে বালতি দিয়ে আঘাত করা হয় সুকলালকে। তারপর এলোপাথাড়ি কিলঘুষি মারা মারে তাঁরা। গুরুতর অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। তাঁকে আশঙ্কজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা সুকলালকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃতের স্ত্রী ও মেয়ের দাবি, ছেলে রামনাথের মারে মৃত্যু হয়েছে সুকলালের। তবে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ হাসপাতলে পৌঁছে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিক পর্যায়ের তদন্ত করেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এদিকে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী করে বৃদ্ধের মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে নারাজ পুলিশ। মৃতের পরিবার জানিয়েছে, থানায় অভিযোগ দায়ের করা হবে। মৃতের মেয়ে প্রমীলা মণ্ডলের কথায়, “সামান্য সুপারি গাছ নিয়ে ঝামেলার সূত্রপাত। বড় ভাই বাবাকে মারধর করে। তাতেই মৃত্যু।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.