শান্তনু কর, জলপাইগুড়ি: এও এক ইভানের কাহিনী। ছেলের ইচ্ছেপূরণ করতে কতকিছুই না করে থাকেন বাবারা। আর প্রতিবন্ধী ছেলের জন্য এটুকু করবেন না রঞ্জনবাবু, তা কি হয় ? জলপাইগুড়ি শহর সংলগ্ন মাশকলাইবাড়ির বাসিন্দা রঞ্জন পাল। ছোট থেকে প্রতিবন্ধী ছেলে রঞ্জিত (১৬)। কখনওই তার ইচ্ছেপূরণে বাধ সাধেননি রঞ্জনবাবু। এবারও তার ব্যক্তিক্রম হল না। যা করলেন, তাতে শুধু নিজের ছেলে নয়। বিশ্বকাপের এই মরশুমে মন ছুঁয়ে গিয়েছে ব্রাজিল সমর্থকদের।
[বিরল প্রজাতির পাখি মেরে ফেসবুকে নাগা জওয়ানদের উল্লাস, স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ বনদপ্তরের]
রঞ্জিতের পছন্দের ফুটবল টিম ব্রাজিল। তাই তার ইচ্ছেপূরণ করতে ব্রাজিলের ক্লাব হাউসের আদলে গোটা বাড়িটিকে সাজিয়ে তুলেছেন রঞ্জনবাবু। বাড়ির সামনে লাগিয়ে দিয়েছেন জায়েন্ট স্ক্রিন। সেখানে বসে পাড়া প্রতিবেশীদের নিয়ে বিশ্বকাপ দেখবে ছেলে। তার জন্যই এই আয়োজন, জানালেন রঞ্জনবাবু। জানান, ছেলের ইচ্ছে ছিল মাঠে গিয়ে খেলা দেখার। সাধ থাকলেও সাধ্যে কুলোয়নি সেটা। কী করবেন ভেবে পাচ্ছিলেন না। এদিকে ছেলে ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত। হঠাৎ মাথায় আসে বাড়িটাকেই ব্রাজিলের ক্লাব হাউসের আদলে সাজালে কেমন হয়! রাতারাতি রং করে বাড়ির চেহারাই বদলে দেন। যা দেখে আপ্লুত রঞ্জিত।
[এইডস আক্রান্ত রোগীকে নদীর চরে ফেলে গেল পরিবার, চাঞ্চল্য কোচবিহারে]
জলপাইগুড়ি ওয়েলফেয়ারের অধীনে একটি প্রতিবন্ধী স্কুল রয়েছে। সেখানকার ছাত্র রঞ্জিত। বাবার এই ব্যবস্থাপনায় দারুণ খুশি সে। বলল, খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে নিজের প্রিয় দল ব্রাজিলের ক্লাব হাউসে বসে আছি। চলছে বিশ্বকাপের কাউন্টডাউন। ব্রাজিল এবার বিশ্বকাপ পাবে, এমনটাই দাবি তার। ব্রাজিল বিশ্বকাপ পেলে বাবার কাঁধে চেপে শহর ঘোরার ইচ্ছে রয়েছে রঞ্জিতের।
ছবি :সুবীর এস
সর্বশেষ খবর
-
‘সুপার সুখোই’ থেকে অত্যাধুনিক পন্টসার মিসাইল! আজই মোদি-পুতিন বৈঠকে চূড়ান্ত হবে অস্ত্রচুক্তি?
-
শেষে ট্রান্সফর্মার উদ্বোধন রাহুল গান্ধীর! প্রচারের বহর দেখে নেটিজেনদের খোঁচা, ‘যেন দেশোদ্ধার করলেন’
-
‘১০ হাজার রান করেও বাদ পড়েছিলাম’, শামিকে উৎসাহ দিতে নিজের উদাহরণ টানলেন সৌরভ
-
চোখে-মুখে উদ্বেগ, হয়নি ঘুম! সকালে ভবানী ভবনে চা-বিস্কুট খেয়ে মেদিনীপুরে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত
-
বাবা-মায়ের চাপে বিজ্ঞান, পছন্দ সাহিত্য, ফি বছর কাউন্সেলরের দ্বারস্থ যাদবপুরের ৩০০ পড়ুয়া