Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Sumit Roy

চোখে-মুখে উদ্বেগ, হয়নি ঘুম! সকালে ভবানী ভবনে চা-বিস্কুট খেয়ে মেদিনীপুরে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

তদন্তকারীদের দাবি, কাউকে আড়াল করার চেষ্টা করছে সুমিত। 

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৩:৫৬

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৩:৫৬

options
link
চোখে-মুখে উদ্বেগ, হয়নি ঘুম! সকালে ভবানী ভবনে চা-বিস্কুট খেয়ে মেদিনীপুরে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত zoom
মেদিনীপুরে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়।
Advertisement

দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবার অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন তাঁর আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। ভবানী ভবনে সিআইডি হেফাজতের প্রথম রাতে এক মুহূর্তও চোখের পাতা এক করতে পারেননি তিনি। সূত্রের খবর, তাঁর চোখে মুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট। শুক্রবার সকালে চা-বিস্কুট খান সুমিত। তারপরই তাঁকে নিয়ে মেদিনীপুর রওনা দেন সিআইডি আধিকারিকরা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রক্ষাকবচ খারিজ করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলে সিআইডি। সেখান থেকেই জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় সুমিতকে। শারীরিক পরীক্ষার পর নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে। শুরু হয় জেরা। মূলত জমি দুর্নীতির টাকা কোন পথে গিয়েছে, কাদের মাধ্যমে পাচার করা হয়েছে, হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে কি না, এহেন একাধিক প্রশ্ন তাঁকে করা হয়। যদিও সূত্রের খবর, কোনও কিছুরই জবাব দেননি সুমিত। তদন্তকারীদের দাবি, কাউকে আড়াল করার চেষ্টা করছে সুমিত। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত চলে জেরা। খাওয়া দাওয়া করলেও রাতে এক মুহূর্তও ঘুমোতে পারেননি সুমিত। গভীর রাত পর্যন্ত পায়চারি করেন তিনি। ভোর বেলা তাঁকে চা-বিস্কুট দেওয়া হয়। খাওয়ার পরই তাঁকে নিয়ে মেদিনীপুর আদালতের উদ্দেশে রওনা দেন আধিকারিকরা। বেলা ৩ টেয় সুমিতকে পেশ করা হবে আদালতে। এদিকে শোনা যাচ্ছে, যে ধরণের দুর্নীতির সঙ্গে সুমিত জড়িত তাতে তদন্তকারীদের ধারণা এর সঙ্গে যোগ রয়েছে তৎকালীন প্রশাসনিক আধিকারিকরা। অন্যথায় এভাবে জমি দুর্নীতি কার্যত অসম্ভব। ফলে তাঁরা কারা, ভূমিকা কি, তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, এই দুর্নীতির কয়েকশো কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়ার চেষ্টা করছে ইডিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.