দেবব্রত মণ্ডল, বারুইপুর: শীতের ভোরে কামালগাজিতে ভয়ংকর অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু বৃদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, কামালগাজি ফ্লাইওভারের নিচে ছিল একটি ফুলের দোকান। তার সঙ্গেই ছিল একটি গুমটি ঘর ও সাইকেল গ্যারাজ। সেখানেই থাকতেন এক বৃদ্ধা। অন্যান্যদিনের মতোই মঙ্গলবার রাতে ঘুমিয়ে পড়েন তিনি। সাতসকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দাউ দাউ করে আগুন জ্বলছে ওই ফুলের দোকান ও গুমটিতে। খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে যায় গ্যারাজে।
[আরও পড়ুন: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, হাওড়ায় পুড়ে ছাই শতাধিক পরিবারের মাথাগোঁজার ঠাঁই]
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। দেখা যায়, ওই গুমটিতে ছিলেন এক বৃদ্ধা। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হয়েছে তাঁর। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই এই ঘটনা।
[আরও পড়ুন: সাতসকালে বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা, নজরে হাসপাতাল-কারখানা-গুদামও]
সর্বশেষ খবর
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?
-
ক্যাপ্টেন স্পার্ক! বিশ্বমাঝে ভারতের মাথা উঁচু করা স্মিত মচ্ছর মনে করালেন নীরজাকে