অর্ণব দাস, বারাসত: রবিবার ভরদুপুরে হাবড়ার একটি রেস্তরাঁয় ভয়াবহ আগুন। লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই ঘর। হাবড়া স্টেশন লাগোয়া হাইস্কুল এলাকায় আগুন লাগে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। আগুন এখন নিয়ন্ত্রণে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ ওই রেস্তরাঁটিতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরটি। ভেতরে আসবাপত্র থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। কর্মীরা এসে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। ভয়াবহ আগুন লাগলেও হতাহতের কোনও খবর নেই। তবে অনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক। কী কারণে এই আগুন তা জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট আগুন লেগেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “হঠাৎ দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। কী করে লাগল জানা যায়নি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাছে হাত লাগায়। পরে দমকল আসে। দমকলের এক আধিকারিক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।” এলাকাটি ঘনবসতিপূর্ণ, আগুন আরও বড় আকার নিলে বড়সড় বিপত্তি ঘটত বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী