ঝুপড়িতে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু নাবালকের

ঝোড়ো হাওয়ায় জ্বলন্ত মোমবাতি পড়ে যাওয়াতেই বিপত্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৯, ১৬:৩৮

options
link
ঝুপড়িতে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু নাবালকের

দিব্যেন্দু মজুমদার, হুগলি: ঝুপড়িতে আগুন লেগে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নাবালকের। মৃতের নাম শান্তনু ক্ষেত্রপাল ওরফে শানু। ঝোড়ো হাওয়াতে জ্বলন্ত মোমবাতি পড়ে যেতেই বিপত্তি। সেই সময় মা ও বাইয়ের সঙ্গে ঘুমিয়েছিল শানু। আচমকাই ঝড়ের দাপটে উঁচু জায়গা থেকে মোমবাতিটি পড়ে যায়। বিভিন্ন শুকনো কাঠ ও প্লাস্টিক দিয়ে তৈরি ঝুপড়ি মুহূর্তেই জ্বলে ওঠে। আগুনের তাপে ঘুম ভেঙে গিয়েছিল মা বেলি ক্ষেত্রপালের। চোখ খুলে দেখেন ঘর জ্বলছে। বছর ছয়েকের ছেলেকে কোলে নিয়ে কোনওরকমে জ্বলন্ত ঝুপড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তবে বড় ছেলেক তিনি বাঁচাতে পারেননি। পরে স্থানীয়রা এসে অগ্নিদগ্ধ শানুকে উদ্ধার করে। মঙ্গলবার রাত ১০.৩০ নাগাদ  মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আরামবাগ দুই নম্বর ওয়ার্ডের শীতলাতলা বাঁধপাড়া এলাকায়।

Advertisement

FIRE-FIRE

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শৌচাগার থেকে ফিরতে দেরি, পড়ুযার কান ফাটিয়ে দিলেন শিক্ষিকা]

জানা গিয়েছে, শানুর বাবা মঙ্গলবার রাতে বাড়িতে ছিলেন না। বিশেষ কাজে তিনি দেশের বাড়িতে গিয়েছিলেন। রাতে ছোটভাই ও মায়ের সঙ্গে ঝুপড়িতেই ঘুমিয়েছিল শানু। রাতে ভালরকম ঝড়বৃষ্টি হয়েছিল হুগলিতে। সেই সময় ঝোড়ো হাওয়া বইছিল। আচমকাই বিছানা থেকে একটু উঁচু জায়গায় রাখা মোমবাতি পড়ে যেতেই ঝুপড়িতে আগুন লেগে যায়। সাধের সংসার পুড়ছে বুঝতে পারেননি বেলি ক্ষেত্রপাল। সারাদিনের পরিশ্রমে তখন তিনি ঘুমের দেশে। তবে কিছুক্ষণের মধ্যেই গরমের তাপে তাঁর ঘুম ভাঙে। চোখ রগড়ে দেখেন চারিদিকে আগুন। বিছানা জ্বলছে। তড়িঘড়ি দুই ছেলেকে ডেকে তোলার চেষ্টা করেন। তবে শানুকে নড়াতে পারেননি। চাল ভেঙে মাথায় পড়ার মতো অবস্থা। উপায় না দেখে ছোট ছেলেকে কোলে নিয়েই কোনওরকম বাইরে বেরিয়ে আসেন।

Advertisement

[আসন সংখ্যার তুলনায় দেড়গুণ বেশি প্রার্থী, বিক্ষুদ্ধদের নিয়ে নাজেহাল শাসকদল]

এদিকে আগুনের হলকা দেখে স্থানীয়রাও ভিড় করেছে ঘটনাস্থলে। শানুকে বাঁচাতে বাইরে বেরিয়ে পাগলের মতো করতে থাকেন বেলিদেবী। পাড়ার ছেলেরা জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে ঝুপড়ি প্রায় ভস্মীভূত। স্থানীয়রাই অগ্নিদগ্ধ শানুকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করেন। রাত দুটো নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্য়ু হয় ওই নাবালকের। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়াতেই শানুর মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলে হারানোর যন্ত্রণায় প্রায় বোবা বনে গিয়েছেন বেলি ক্ষেত্রপাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.