বঙ্গে পালাবদল
Ashok Kirtania

CAA-তেই সমাধান, নাম বাদ পড়া মতুয়ারা বঞ্চিত হবেন না, আশ্বাস খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

এসআইআরে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ গিয়েছে। কেন্দ্রীয় সরকার মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছে। এবার মতুয়াদের নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যার নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ২০:১৪

options
link
CAA-তেই সমাধান, নাম বাদ পড়া মতুয়ারা বঞ্চিত হবেন না, আশ্বাস খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার
নাম বাদ পড়া মতুয়ারা বঞ্চিত হবেন না, আশ্বাস খাদ্যমন্ত্রীর।

এসআইআরে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ গিয়েছে। কেন্দ্রীয় সরকার মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছে। এবার মতুয়াদের নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যার নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। উদ্বাস্তু মতুয়ারা বঞ্চিত হবেন না। তাঁদের সরকারি কোনও পরিষেবা থেকেই বঞ্চিত করা যাবে না। তবে দ্রুত তাঁদের সিএএ-তে আবেদন করতে হবে। সেই বার্তা দিয়েছেন অশোক কীর্তনিয়া।

Advertisement

রাজ্যে এসআইআরের কারণে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষজনের নামও কাটা হয়েছে। বনগাঁ মহকুমা অঞ্চলে মতুয়া সম্প্রদায়ের বড় অংশের মানুষের বাস। এবার ভোটে ফলাফল কোন দিকে যাবে? সেই প্রশ্ন উঠেছিল। যদিও দেখা যায় মতুয়াগড়ে নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম বিজেপি গেরুয়া শিবির। মতুয়া অধ্যুষিত আসনগুলিতে বিজেপি সবক’টি আসনেই জয়ী হয়েছে। বনগাঁ উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী হয়েছেন অশোক কীর্তনিয়া। 

Advertisement

এবার ভোটে ফলাফল কোন দিকে যাবে? সেই প্রশ্ন উঠেছিল। যদিও দেখা যায় মতুয়াগড়ে নিজেদের প্রভাব ধরে রাখতে সক্ষম বিজেপি গেরুয়া শিবির। মতুয়া অধ্যুষিত আসনগুলিতে বিজেপি সবক’টি আসনেই জয়ী হয়েছে।

এদিকে নাম বাদ পড়া মতুয়াদের কী হবে? তাঁদের সরকারি পরিষেবা এবার বন্ধ হয়ে যাবে? সেই আতঙ্ক কাজ করছে একটা বড় অংশের মধ্যে। অনেকেই সিএএ-তে আবেদন করেছেন। অনেকে এখনও আবেদন করেননি। তাঁদের পাশে দাঁড়িয়ে এবার অভয়বার্তা দিলেন খাদ্যমন্ত্রী। যারা এখনও সিএএ-তে আবেদন করেননি, তাঁরা কোনও সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। সেই আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তবে নাম বাদ যাওয়া উদ্বাস্তু মতুয়াদের অতি দ্রুত সিএএ-তে ফর্মফিলাপ করার আবেদন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু মতুয়াদের ভুল বুঝিয়েছেন। সেই অভিযোগ ফের করেন অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। উদ্বাস্তু মতুয়াদের দ্রুত নাগরিকত্ব ফর্মফিলাপের আবেদন করার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে গিয়ে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন। মতুয়াদের জন্য বিজেপি সরকার আছে। সেই আবহে এবার অশোক কীর্তনিয়া বড় বার্তা দিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.