ইদানীংকালে জন্মদিনের পালিত হয় কেক কেটে। অতিথিরা সকলেই মুখিয়ে থাকেন নির্দিষ্ট কেকটি খাওয়ার জন্যে। সেই কেক খেয়েই ভয়ংকর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মহারাষ্ট্রের নালাসোপারার বাসিন্দা ১১ জন। খাবারে বিষক্রিয়ার নেপথ্যে কেকের মধ্যে মরা টিকটিকি বলেই জানা গিয়েছে। স্বভাবতই ঘটনায় বেকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে।
জানা গিয়েছে, মরা টিকটিকি ছিল জন্মদিনের কেকটিতে। সেই কেক খাওয়ার কিছু পরেই পেট ও বুকে ব্যথা অনুভব করেন চারজন মহিলা ও সাতটি শিশু। দ্রুত তাদের অবস্থার অবনতি হয়। এরপর তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীদের অবস্থা বর্তমানে স্থীতিশীল। যদিও এই ঘটনায় খাদ্য নিরাপত্তা এবং বেকারি পণ্যের গুণগত মান নিয়ে গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
এদিকে রবিবারই কল্যাণ এলাকার থানের গোদরেজ হিলে অবস্থিত একটি ‘ব্লিনকিট’ স্টোরে আইসক্রিম ফ্রিজারের ভেতরে ইঁদুরকে দৌড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ। গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া মালাড ওয়েস্টে ব্লিঙ্কিট-এর সঙ্গে যুক্ত আরেকটি কেন্দ্রে পরিদর্শকরা একাধিক নিয়ম লঙ্ঘন শনাক্ত করেন। যার পর সেখানকার এফএসএসএআই লাইসেন্স স্থগিত করা হয়েছে। একের পর এক এমন ঘটনায় খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। অস্বস্তি বাড়ছে প্রশাসনের।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!
-
‘রাজনীতির বিষের বলি…’, দীর্ঘদিনের সতীর্থ আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত মমতা