Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Parenting Tips

পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!

অভিভাবকরা জেনে নিন কী করবেন আর কী করবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৭:৪৫

options
link
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য! zoom
ছবি: সংগৃহীত
Advertisement

বর্তমানে সকলেই ব্যস্ত। পরিবারের সকলের সঙ্গে দেখা করার সময়ই যেন হয় না। কারও বাড়ি যাতায়াতও প্রায় ভুলতে বসেছে সকলে। সারা বছর ফোন কিংবা হোয়াটসঅ্যাপেই চলে কুশল বিনিময়। নমাসে ছমাসে একবার দেখা যায়। তা হতে পারে ছোটখাট গেট টুগেদার কিংবা বিয়েবাড়ি। সেই সময় বাড়ির খুদে সদস্যরাও থাকে। ওই ভিড়ের মাঝে এমন কিছু করবেন না, যা আপনার সন্তানের মনখারাপের কারণ হয়ে যায়। তাতে ভবিষ্যতে হতে পারে হিতে বিপরীত।

  • ধরুন পারিবারিক গেট টুগেদারে গিয়েছেন। সেখানে কোনও আত্মীয় আসলেন। তাঁকে আপনার সন্তান সেভাবে চেনে না। অথচ আপনি ক্রমাগত জোর করে যাচ্ছেন তাকে জড়িয়ে ধরতে কিংবা চুম্বন করতে। ভুলেও এই কাজগুলি করবেন না। তাতে আপনার সন্তানের অস্বস্তিবোধ হতে পারে। বরং ওই আত্মীয়ের সঙ্গে শুধুমাত্র হেসে কথা বলতে বলুন।
  • অনেকেই বাচ্চাদের সামনে কী বলা উচিত আর কী বলা উচিত নয়, সে গণ্ডি মেপে কথা বলেন না। তাই বাচ্চার সামনেই বলতে থাকেন, ‘ও লাজুক’, ‘ও দুষ্টু’ কিংবা ‘কুঁড়ে’ এমন নানা বিশেষণ যোগ করতে থাকেন। তাতে বাচ্চারা ভিতরে ভিতরে কুঁকড়ে যায়। হীনমন্যতাতেও ভুগতে পারে।
  • অনেক সময় পারিবারিক অনুষ্ঠানে সমবয়সি বাচ্চাদের তুলনা করা হয়। তা হতে পারে পড়াশোনা কিংবা তার আচরণ নিয়ে তুলনা হতে পারে। ভুল করেও এই কাজটি করবেন না। তাতে আপনার সন্তান আত্মবিশ্বাস হারাতে পারে।
  • কেউ কেউ কচিকাঁচাদের সঙ্গে মশকরা করতে ভালোবাসেন। অধিকাংশ ক্ষেত্রে সে মশকরা নির্মল আনন্দ দেয় না। বরং তা হয়ে ওঠে খুদের অস্বস্তির কারণ। আপনার সন্তানকে ঠিক সেরকম কারও হাসির পাত্র হতে দেবেন না। যদি কেউ এমন আচরণ করেন, তাঁকে পরিষ্কার বলে দিন আপনার সন্তান বিরক্ত হচ্ছে। ভুলেও যেন আর এই আচরণ করা হয়।
  • বাচ্চাকে নিয়ে কোনও নেতিবাচক কথা কাউকে বলবেন না। কিংবা কেউ বললেও তা শুনবেন না। পরিবর্তে প্রতিবাদ করুন। তাতেই আপনার সন্তান একজন আত্মবিশ্বাসী মানুষ তৈরি হবে। নইলে হীনমন্যতায় ভুগতে পারে সে।

সন্তানকে নিজের মতো করে বড় হতে দিন। তার উপরে গতানুগতিক নিয়মের বোঝা চাপিয়ে দেবেন না।

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.