ন’বছর একত্রবাসের পর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে পর্তুগালের শহর কাসকাইসে মঙ্গলবার গাঁটছড়া বেঁধেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই বিয়ে নিয়ে নেটিজেনদের উৎসাহের কমতি নেই। এবার এক পর্তুগিজ টেলিভিশন সঞ্চালকের দাবি, এই বিয়ের খবর নাকি জানতেনই না সিআর সেভেনের মা-বোনেরা। আরও বিস্ফোরক তথ্য, রোনাল্ডো-জর্জিনার বিবাহানুষ্ঠানের ৩০ সেকেন্ড আগে জানতে পারেন তাঁরা।
বেশ কিছুদিন ধরেই বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। ঠিক একবছর আগে অর্থাৎ ২০২৫ সালের ১১ আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনা তাঁদের বাগদানের খবর প্রকাশ করেন। রোনাল্ডো এবং জর্জিনা দীর্ঘদিন ধরেই একত্রে বসবাস করছিলেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় জল্পনা তৈরি হয়েছিল যে, তাঁরা খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই খবর প্রকাশ হতেই ফুটবল মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়।
আরও পড়ুন:
তবে রোনাল্ডোর বিয়ের অনুষ্ঠান ছিল খুবই গোপনীয়। সেখানে রোনাল্ডো-জর্জিনার সন্তানেরা থাকলেও ছিলেন না মা ডলোরেস অ্যাভেইরো। ছিলেন না তাঁর ভাইবোন হুগো, এলমা ও কাটিয়া। একটি ঘরোয়া অনুষ্ঠানে পাঁচ সন্তান ছাড়াও ছিলেন মাত্র চারজন সাক্ষী। এর মধ্যে ছিলেন স্পোর্টিং লিসবনের সময়কার বন্ধু মিগুয়েল, জর্জিনার বোন ইভানারা। এই তথ্য দিয়েছেন ‘দ্য সান’-এর পর্তুগিজ সঞ্চালক ক্রিস্টিনা ফেরেরা।
জানা গিয়েছে, এই বিবাহে নাকি একটি বিশেষ চুক্তি রয়েছে। যার নাম ‘সেপারেশন অফ প্রপার্টি’। প্রতিবেদন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে দু’জন যাতে বিয়ের আগে ও পরে নিজেদের সম্পত্তি, আয়, বিনিয়োগের উপর পূর্ণ অধিকার বজায় রাখতে পারেন। এই নিয়ে যাতে কোনও দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সেই কারণেই এই চুক্তি। উল্লেখ্য, রোনাল্ডো বহুবার বলেছেন, তাঁরা দু’জন যখন মনে করবেন, এটাই সঠিক সময়, তখনই তাঁরা বিয়ে করবেন। অবশেষে সেই দিনটি আসে। দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করেন সিআর সেভেন। সম্প্রতি তাঁদের হানিমুনের জন্য কেরল ট্যুরিজম আমন্ত্রণও জানিয়েছে। যদিও এবার আলোচনা তাঁর বিয়েতে মা-বোনেদের অনুপস্থিতি। প্রশ্ন উঠছে, তাহলে কি পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে ক্রিশ্চিয়ানোর? নাকি পরিবারের অমতে বিয়ে করেছেন সিআর?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!
-
মারাঠিতে অক্ষম হিন্দিভাষী অটোচালকদের নোটিস, দুর্ভোগকে সমর্থন সোনমের! কী বললেন অভিনেত্রী?