শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে একবার ঝামেলায় জড়িয়েছেন যশস্বী জয়সওয়াল। এবার কথা কাটাকাটিতে জড়ালেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। তবে তাতে লাভই হল টিম ইন্ডিয়ার। তৃতীয় দিনে শ্রীলঙ্কার কামিল মিশারার ব্যাটিংয়ের সময় ক্রমাগত খোঁচা দিতে থাকেন সিরাজ। আর সেই ফাঁদে পা দিয়ে আউটও হন মিশারা। তারপর ফের সিরাজের টিপ্পনি, “কী, তোমার ব্যাট এবার চুপ করে গেল?”
তৃতীয় দিন সকালের নবম ওভারের ঘটনা। শ্রীলঙ্কা দুই উইকেট হারানোর পর কামিল মিশারা বড় ইনিংসের আশা দেখাচ্ছিলেন। সেই সময় মঞ্চে প্রবেশ সিরাজের। মিশারাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তুমি তো বলের কাছাকাছি ব্যাট নিয়ে যাচ্ছ না। সব বলই ছেড়ে দিচ্ছ। তুমি যে কভার ড্রাইভে চার মারতে পারো, সেটা আমাদের দেখাও।” জবাবে মিশারা বলেন, “আমি কীভাবে খেলব, সেটা আমার বিষয়। তুমি নিজের বোলিংয়ে মন দাও। আমার ব্যাট তোমাকে জবাব দেবে।”
আরও পড়ুন:
পরিস্থিতি যাতে জটিল না হয়, তাই আম্পায়ারও হস্তক্ষেপ করতে বাধ্য হন। দুই ক্রিকেটারকে আলাদা করে দেন আম্পয়ার। পরের ওভারে বল করতে আসেন প্রসিদ্ধ কৃষ্ণ। তার প্রথম বলেই আউট হন মিশারা। সঙ্গে সঙ্গে সিরাজ বলেন, “কী হল? তোমার ব্যাট এখন আর কথা বলছে না?” নেটিজেনদের বক্তব্য, ‘প্রসিদ্ধ আউট করলেও, উইকেট কিন্তু আসলে সিরাজেরই।’
উল্লেখ্য, প্রথম টেস্টেও শ্রীলঙ্কা ব্যাটারদের এভাবেই ‘টোপ’ দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। নিরোশান ডিকওয়েল্লাকে তিনি বলেন, “প্রথম ইনিংসে অনেক শট খেলেছ। কিছু একটা দেখাও। ওই দিকে (ডিপ স্কোয়ার লেগ) মারো। ছয় মারো। আমি তোমাকে আইপিএলে নিয়ে যাব।” ছাড়েননি ডিকওয়েলাও। তাঁর পালটা জবাব, “কোনও দরকার নেই। আমাকে আইপিএলে নিয়ে যাও। তার পর ছয় মারব।” তারপরই আক্রমণাত্মক শট খেলতে গিয়ে শর্ট বলে খোঁচা দিয়ে ১০ রানে আউট হন ডিকওয়েলা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?