সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি হতে চলেছে জল্পনা। কালচিনির সুভাষিনী চা বাগানের মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মঞ্চে উঠেই জন বার্লার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা। তখনই ফুলবদলের জল্পনা শুরু হয়। পরবর্তীতে দিল্লি গিয়ে নেতৃত্বের সঙ্গে সাক্ষাতও করেন প্রাক্তন বিজেপি সাংসদ। তারপর বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি নতুন করে মাথা চাড়া দেয় তাঁর দলবদলের জল্পনা। জন বার্লা নিজেই বলেছেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে তিনি একসঙ্গে কাজ করতে চান। শোনা যাচ্ছিল, এদিন কালচিনির সভায় তৃণমূলের পতাকা হাতে নিতে পারেন তিনি। পতাকা হাতে না দেখা গেলেও জল্পনা সত্যি করে এদিন মুখ্যমন্ত্রীর সভামঞ্চে দেখা গেল জন বার্লাকে।
বৃহস্পতিবার সকালে ঘড়ির কাঁটায় ১১ টা নাগাদ কালচিনির সুভাষিনী চা বাগানে পৌঁছন জন। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এরপর সোজা চলে যায় মঞ্চে। কথা বলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল-সহ দলের অন্যান্যদের সঙ্গে। সেখানেই ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মুখ্যমন্ত্রীকে দেখামাত্রই হাতজোড় করে প্রণাম জানান তিনি। মুখ্যমন্ত্রীও তাঁর সঙ্গে কথা বলেন। কয়েক সেকেন্ড কথা হয় তাঁদের মধ্যে। এরপর মঞ্চ থেকে জন বার্লার নামও করেন মুখ্যমন্ত্রী। বলাই বাহুল্য যে, জন বার্লার তৃণমূলের পতাকা হাতে নেওয়া সময়ের অপেক্ষা।
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?