Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Gas Cylinder Blast

রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪

Uttar Pradesh: ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৫:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৫:০৬

options
link
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪ zoom
বিস্ফোরণের পর সরানো হচ্ছে ধ্বংসস্তূপ।
Advertisement

রান্না চলাকালীন আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। তার জেরেই একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি। ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত কমপক্ষে তিনজন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফতেহপুর এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। যান উচ্চপদস্থ আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

স্থানীয় এক ব্যক্তি জানান, ব্যাপক জোরে শব্দ হয়েছিল। আমার বাড়িও কেঁপে উঠেছিল। কি ঘটেছে প্রথমে বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে ছুটে বাইরে বেরিয়ে আসি। এরপরেই দেখি বাড়িটি ভেঙে পড়েছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে।

জানা গিয়েছে, ফতেহপুর জেলার মালওয়ান এলাকায় ওই অভিশপ্ত ওই দোতলা বাড়িটি। সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই রান্না চলাকালীন সেখানে গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোটা এলাকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে। আর সেই শব্দ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন। দেখেন, বাড়ির একটা অংশ সম্পূর্ণভাবে ধসে পড়েছে। স্থানীয় এক ব্যক্তি জানান, ব্যাপক জোরে শব্দ হয়েছিল। আমার বাড়িও কেঁপে উঠেছিল। কি ঘটেছে প্রথমে বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে ছুটে বাইরে বেরিয়ে আসি। এরপরেই দেখি বাড়িটি ভেঙে পড়েছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় মানুষজনই প্রথমে দমকল এবং পুলিশকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আসে উদ্ধারকারী দল। জানা যায়, ঘটনার সময় বাড়িটিতে সাতজন ছিলেন। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। সূত্রের খবর, মৃতদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছে বলেও স্থানীয় হাসপাতাল সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনায় শোকপ্রকাশ করে নিহতের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা যাতে হয়, সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.