Siliguri

নার্সিং ইনস্টিটিউট খুলে কোটি কোটি টাকার প্রতারণা! শিলিগুড়িতে গ্রেপ্তার ২ মহিলা-সহ ৩

শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের পড়ুয়ারা ভর্তি হয়েছিলেন। এমনকী ভিন রাজ্য অসম থেকেও নাম লিখিয়ে ছিল অনেকে। প্রতারণার অভিযোগে দুই মহিলা ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৬:২৭

options
link
নার্সিং ইনস্টিটিউট খুলে কোটি কোটি টাকার প্রতারণা! শিলিগুড়িতে গ্রেপ্তার ২ মহিলা-সহ ৩
প্রতীকী ছবি।

প্যারা মেডিক্যাল ও নার্সিং ইনস্টিটিউট খুলে কোটি কোটি টাকার প্রতারণা! প্রতি পড়ুয়াদের থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নেওয়া হয়েছিল। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের পড়ুয়ারা ভর্তি হয়েছিলেন। এমনকী ভিন রাজ্য অসম থেকেও নাম লিখিয়ে ছিল অনেকে। প্রতারণার অভিযোগে দুই মহিলা ও যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক। আজ, রবিবার ধৃতদের আদালতে পেশ করা হয়।

Advertisement

ধৃতদের নাম করুণা রায় (২১), শৈবাল খাওয়াস (২৪), সৃজনা খাতরি (২৭)। জানা গিয়েছে, ২০২৫ সালে শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার শালবাড়িতে প্যারা মেডিক্যাল ও নার্সিং ইনস্টিটিউটটি খোলা হয়। ভর্তি হন ৩০০ পডুয়ারা।

Advertisement

নির্ধারিত কোর্স ফ্রি দিয়ে পড়াশোনা শুরু করেন তাঁরা। এরপরই চলতি বছরের জানুয়ারি মাসে রাতারাতি বদলে যায় শিক্ষা প্রতিষ্ঠানের নাম। নতুন নাম রাখা হয়, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এই নাম বদলাতেই পড়ুয়া ও অভিভাবকদের মনে প্রশ্ন জাগে। কারণ, কোনও ভোকেশনাল ইনস্টিটিউট ও নার্সিং প্রতিষ্ঠানের মানের কিছু ফারাক থেকে যায়। শুরু হয় বিক্ষোভ। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। শিক্ষা প্রতিষ্ঠানের কোনও বৈধতা আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠে।

Advertisement

অভিযোগ দায়ের হয় প্রধাননগর থানায়। ২ মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ, শিলিগুড়িতে আদালতে তোলা হয়। তবে মূল অভিযুক্ত ফেরার। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ডিসিপি রাকেশ সিং জানান, “তিন অভিযুক্তকে আজ, রবিবার আদালতে পেশ করা হয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদ চালানো হবে। এই চক্রের পিছনে আর কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত গ্রেপ্তার করা হবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.