বিধানসভা নির্বাচনের আগে অমঙ্গলের ইঙ্গিত! কর্মিসভায় যোগ দিতে গিয়ে দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একাংশ। টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। আশপাশের কর্মীরা তাঁকে সামলে নেন। মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতিকে। এই দুর্ঘটনার পরও অবশ্য দিলীপ ঘোষ কর্মিসভা করেন। রবিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার এই ঘটনায় অনেকেই অশনি সংকেত দেখছেন। কিন্তু এমন বিপর্যয় হল কীভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ঠিক কী ঘটেছে? রবিবার গোসাবায় কর্মিসভা ছিল বিজেপির। বক্তা হিসেবে ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি মঞ্চে ওঠার পর দলের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আচমকাই দিলীপ ঘোষের পায়ের নিচে মঞ্চের অংশটি ভেঙে পড়ে। তিনিও পড়ে যাচ্ছিলেন। কিন্তু আশপাশের কর্মীরা দ্রুত তাঁকে সামলে মঞ্চ থেকে নামিয়ে দেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যাঁদের উপর মঞ্চ বাঁধার ভার ছিল, তাঁরা পরীক্ষা করে দেখে জানান, অতিরিক্ত চাপে মঞ্চের ওই অংশ ভেঙে পড়েছে। এতজন মঞ্চের এই অংশে উঠে পড়ায় এই দুর্ঘটনা।
আরও পড়ুন:
রবিবার গোসাবায় কর্মিসভা ছিল বিজেপির। বক্তা হিসেবে ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি মঞ্চে ওঠার পর দলের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। আচমকাই দিলীপ ঘোষের পায়ের নিচে মঞ্চের অংশটি ভেঙে পড়ে। তিনিও পড়ে যাচ্ছিলেন। কিন্তু আশপাশের কর্মীরা দ্রুত তাঁকে সামলে মঞ্চ থেকে নামিয়ে দেন।
যদিও এই ঘটনার পর দিলীপ ঘোষ মোটেই নিজের কর্তব্য থেকে সরে আসেননি। মঞ্চের অন্যপাশে গিয়ে তিনি কর্মিসভায় বক্তব্য রেখেছেন। দলীয় কর্মীদের চাঙ্গা করেছেন। কিন্তু রবিবারের এই ঘটনা দেখে অনেকেই বলছেন, দিলীপ ঘোষ উঠতেই যেভাবে মঞ্চ ভেঙে পড়ল, তা অশুভ ইঙ্গিত তো বটেই। যদিও জেলার দলীয় নেতৃত্বের দাবি, সামান্য দুর্ঘটনা ঘটেছে। তাতে কর্মসূচি ব্যাহত হয়নি। তবে দিলীপ ঘোষের কর্মসূচি সত্ত্বেও কেন মঞ্চ বাঁধায় এই ত্রুটি রয়ে গেল, তা নিয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শূকরের কিডনিতেই ডায়ালিসিস ছাড়া ৯ মাস বেঁচে বৃদ্ধ, তারপরই গন্ডগোল! কোন পথে হল চিকিৎসা?
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে দেবীদর্শনের ইচ্ছে? ভিড় এড়িয়ে অনলাইনেই কাটুন ভিআইপি টিকিট
-
পুজোয় মেকআপে আপস নয়, ড্রেসিং টেবিল থেকে এই ৫ প্রসাধনী না সরালে সাজটাই হবে মাটি!
-
দার্জিলিঙে ঘুরবেন হুডখোলা জিপে, সাজবেন শেরপা! বঙ্গে একগুচ্ছ কর্মসূচি ব্রাজিলের বিশ্বজয়ী কাফুর
-
অরুণাচলে ফুলেফেঁপে উঠছে বহু পাহাড়ি হ্রদ! বলছে গবেষণা, হতে পারে নেপালের মতো বিপর্যয়?