Gangarampur

বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক

সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমন দলবিরোধী মন্তব্য করেন বিধায়ক।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২২:০৫

options
link
বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক
(বাঁদিকে) গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং (ডানদিকে) সুকান্ত মজুমদার। ফাইল ছবি

বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে এমন মন্তব্য করায় দলের শাস্তির মুখে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সুকান্ত মজুমদারকে অপমান করায় বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শোকজ করেছেন তাঁকে। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে বিজেপি বিধায়ককে।

Advertisement

গঙ্গারামপুরের বিধায়ক সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্য ও প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রকে নিশানা করেন। বলেন, তৃণমূলের কয়েকজন ক্ষমতাচ্যুত নেতার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্যের ‘মাখো মাখো’ সম্পর্ক। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমেও এমন নানা ধরনের কথা বলেন।

Show-cause-letter

Advertisement

গঙ্গারামপুরের বিধায়ক সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্য ও প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রকে নিশানা করেন। বলেন, তৃণমূলের কয়েকজন ক্ষমতাচ্যুত নেতার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্যের ‘মাখো মাখো’ সম্পর্ক। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমেও এমন নানা ধরনের কথা বলেন। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছে অভিযোগ জানায়। তারপর বুধবার বিকেলে গঙ্গারামপুরের বিধায়ককে শোকজের চিঠি পাঠানো হয়।

Advertisement

শোকজের ওই চিঠিতে বলা হয়, দলের শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে এই শাস্তির পদক্ষেপ করা হয়েছে। আগামী ৭ দিনের শোকজের উপযুক্ত জবাব দিতে হবে। যদিও এই প্রসঙ্গে গঙ্গারামপুরের বিজেপি বিধায়কের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.