দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস লিক করে মৃত ২

আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন, বন্ধ কাজ৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৪:২৬

options
link
দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস লিক করে মৃত ২

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়। রবিবার মধ্যরাতে বিষাক্ত গ্যাস ‘লিক’ করায় মৃত্যু হল দুই শ্রমিকের। প্রাথমিক সূত্রে পাওয়া খবরে, এই দুর্ঘটনায় আরতি গ্রামের শেখ হাফিজুল ও জামগড়ার সমীর চক্রবর্তীর মৃত্যু হয়েছে। অসুস্থ আরও বেশ কয়েকজন। পাঁচজন ঠিকা শ্রমিক হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন ইস্পাত নগরীর প্রবীর বোস ও আমরাই গ্রামের শেখ ফরিউদ্দিন।

Advertisement

[পড়ানোর অজুহাতে ছাত্রীদের গায়ে হাত বোলানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে]

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আপাতত দুর্গাপুর ইস্পাত কারখানায় সমস্ত কাজ বন্ধ রয়েছে। কারখানায় বিক্ষোভ দেখাচ্ছেন ঠিকা শ্রমিকরা। তাঁদের অভিযোগ, মালিকপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় কোক ওভেন প্ল্যান্টে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন৷ সেই সময় ছড়িয়ে পড়ে বিষাক্ত মারণ গ্যাস। গ্যাস ‘লিক’ হতে শুরু করলে অসুস্থ হয়ে পড়েন কর্মরত শ্রমিকরা৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ অসুস্থ দুই শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা৷

Advertisement

এই ঘটনায় বাম-ডান সবপক্ষের শ্রমিক ইউনিয়নই বিক্ষোভ দেখাচ্ছে। তবে কীভাবে গ্যাস লিক হল, তা খতিয়ে দেখছে কারখানা কর্তৃপক্ষ। কয়েক বছর আগেও একবার দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিক করে একাধিক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফের এদিনের ঘটনায় এবার আতঙ্কিত হয়ে পড়েছেন শ্রমিকরা। প্রশ্ন উঠছে তাঁদের নিরাপত্তা নিয়ে৷

Advertisement

[প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ভিনরাজ্যের যুবক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.