সরকারি কর্মীদের জন্য নতুন করে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের। এবার বদলি হয়ে নতুন কর্মস্থলে গেলেও সরকারি কর্মীরা বদলির অনুদান ও মালপত্র গোছানোর ভাতা হিসাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবেন। অথবা এককালীন মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত অর্থ ভাতা হিসেবে পাবেন। এই ভাতা পেতে লাগবে না কোনও রসিদ বা ভাউচার।
কোনও কর্মীর বাসস্থান পরিবর্তনের প্রয়োজনে ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের বদলির ক্ষেত্রে পুরো অনুদান মিলবে। ৩০ কিলোমিটার কম দূরত্বের বদলির ক্ষেত্রে এক-তৃতীয়াংশ হার প্রযোজ্য হবে। নতুন কোনও জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাওয়া অবসরগ্রহণকারী কর্মীদের জন্যও এই সুবিধা প্রযোজ্য হবে।একইসঙ্গে জানানো হয়েছে, বদলির ক্ষেত্রে চলতি বছরের ১ জুন এবং অবসরের ক্ষেত্রে চলতি বছরের ৩১ মে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।
আরও পড়ুন:
শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সোশাল মিডিয়ায় জানান, রাজ্য মন্ত্রিসভা কয়েক দশকের পুরনো ‘ট্রান্সফার গ্রান্ট’ বা বদলি বাবদ অনুদান ও ‘প্যাকিং অ্যালাউন্স’-এর পরিবর্তে একটি সরলীকৃত ও উন্নত ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ বা সম্মিলিত বদলি ও প্যাকিং অনুদান ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘রাজ্যের জনগণের সেবায় নিরলসভাবে কর্মরত আমাদের নিবেদিতপ্রাণ রাজ্য সরকারি কর্মীদের কল্যাণ ও মঙ্গলের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তার প্রতিশ্রুতি রক্ষায় অবিচল।’’
অর্থদপ্তরের তরফে এই সংক্রান্ত যে নির্দেশিকা জারি হয়েছে, তাতে জানা গিয়েছে, কোনও কর্মীর বাসস্থান পরিবর্তনের প্রয়োজনে ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের বদলির ক্ষেত্রে পুরো অনুদান মিলবে। ৩০ কিলোমিটার কম দূরত্বের বদলির ক্ষেত্রে এক-তৃতীয়াংশ হার প্রযোজ্য হবে। নতুন কোনও জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাওয়া অবসরগ্রহণকারী কর্মীদের জন্যও এই সুবিধা প্রযোজ্য হবে।একইসঙ্গে জানানো হয়েছে, বদলির ক্ষেত্রে চলতি বছরের ১ জুন এবং অবসরের ক্ষেত্রে চলতি বছরের ৩১ মে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। কোনও সরকারি কর্মী পরিবারকে সঙ্গে না নিয়ে গেলেও নিজের মালপত্র সরিয়ে নিলে অনুদান পাওয়া যাবে। ব্যক্তিগত মালপত্রের পরিমাণ কত, তার উপর অনুদানের পরিমাণ নির্ভর করবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ
-
‘শুধু অন্তর্বাস পরে একশো পুরুষের সামনে’, শুটিংয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা দিয়া মির্জার
-
পুজোর আগে ঝরঝরে হতে চান? কড়া ডায়েট নয়, এই ১০ অভ্যাসেই বাজিমাত!