শান্তনু কর, জলপাইগুড়ি: তাকে ধরতে গিয়ে রীতিমতো নাজেহাল হলেন অনেকেই৷ জখমও হলেন কেউ কেউ৷ নিশ্চয়ই ভাবছেন এমন রহস্য করে কার কথা বলা হচ্ছে৷ অবাক হলেও এটাই সত্যি যে, বিশালাকার একটি আড় মাছকে নিয়েই রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল জলপাইগুড়ির স্টেশন বাজারে৷
[ডায়মন্ড হারবারে শুটআউট, গুলিবিদ্ধ উপপ্রধানের বাবা]
প্রতিদিনের মতো মৎস্যজীবীরা মঙ্গলবারও তিস্তায় মাছ ধরতে যান৷ কিন্তু, জাল তুলতে গিয়ে কালঘাম ছুটে যায় তাঁদের৷ ভেবেছিলেন, নিশ্চয়ই বড় কোনও মাছ জালে ধরা পড়েছে৷ বহু কষ্টে যখন জাল তুললেন, তখন চক্ষুচড়ক গাছ মৎস্যজীবীদের! জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি আড় মাছ৷ মৎস্যজীবীদের দাবি, তিস্তায় এত বড় মাছ আগে কখনও দেখেননি তাঁরা৷ কিছুক্ষণের মধ্যেই মাছটিকে জলপাইগুড়ি স্টেশন বাজারে নিয়ে আসেন মৎস্যজীবীরা৷ মাছ দেখে হতবাক ব্যবসায়ীরাও৷ জলপাইগুড়ি স্টেশন বাজারে মাছ বিক্রেতারা জানিয়েছেন, তিস্তায় বড় মাপের আড় মাছের উপস্থিতি নতুন নয়। তবে ৪০ কেজি ওজনের মাছ আগে দেখেননি তাঁরা৷ কিন্তু মাছটি বিক্রি করবেন কে? ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন, নিলামে যে মাছ বিক্রেতা সর্বোচ্চ দাম দিতে পারবেন, তাঁকেই মাছটি দেওয়া হবে৷ শেষ খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত আড় মাছটির দাম উঠেছে ২০ হাজার টাকা৷
[সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে? অভিযোগ জানান এই পোর্টালে]
এদিকে মুখে মুখে খবর রটতে সময় লাগেনি৷ সেলফি তোলার জন্য রীতিমতো ভিড় জমে যায় জলপাইগুড়ির স্টেশন বাজারে৷ সকালে যত কাজই থাকুক না কেন, বিশালাকার মাছের সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করতে রাজি নন কেউই৷ কেউ কেউ আবার স্রেফ মাছটিকে দেখতে বাজারমুখী হয়েছিলেন৷ মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আড় মাছটিকে কিনতেও চেয়েছেন অনেকেই৷ বুধবার মাছটিকে কেটে কেজি দরে বিক্রি করা হবে৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের