সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভেঙেছিল বেশ কিছুদিন আগে৷ কিন্তু প্রাক্তন প্রেমিকের আক্রোশ থেকে রক্ষা পেলেন না৷ ফেসবুকে একের পর এক আপত্তিকর ছবি পোস্ট হওয়ার জেরে শেষমেশ আত্মঘাতী হলেন দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুরের এক তরুণী৷
মৃতা তরুণীর পরিবারের তরফে অভিযোগ, সম্পর্ক ভাঙার পর থেকে তরুণীকে উত্যক্ত করত অভিযুক্ত৷ রাস্তাঘাটে বারংবার এরকম ঘটনা ঘটলে প্রতিবাদ করেন তরুণীর মা৷ তাতে উল্টে তাঁকেই মারধরের হুমকি দেওয়া হয়৷ এরপর পুরো ঘটনা স্থানীয় থানায় জানিয়েও রেখেছিলেন তাঁরা৷ কিন্তু পুলিশের তরফে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ পরিবারের৷ ফলে তরুণীকে উত্যক্ত করা আরও বাড়ায় ওই যুবক৷ ফেসবুকে একের পর এক অশ্লীল ছবি পোস্ট করতে থাকে বলে জানা গিয়েছে৷ তরুণীর পরিবারের পক্ষ থেকে এ কাজ করতে মানা করা হলেও কথায় কান দেয়নি সে৷ এমনকী তরুণীর দাদাকে যুবকটি জানায়, এর শেষ দেখে তবে সে ছাড়বে৷ ক্রমাগত আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় অপমানে আত্মঘাতী হন ওই তরুণী৷ সোমবার সকালে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন৷ মৃতার পরিবারের অভিযোগ, পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা নিলে অকালে চলে যেতে হত না তরুণীকে৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?